নিউজটাইম ওয়েবডেস্ক : তাঁর মৃত্যুর পর কেটে গিয়েছে ২৭ টা বছর। তবু ভারতীয়দের মনে এখনও তাঁর একটা জায়গা রয়ে গিয়েছে। হ্যাঁ বলিউড অভিনেত্রী দিব্যা ভারতীর কথা বলা হচ্ছে। ১৯ বছর বয়সে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে গাঁটছড়া বাঁধেন ততকালীন জনপ্রিয় অভিনেত্রী দিব্যা। কিন্তু বিয়ের কিছুদিনের মধ্য়েই অভিনেত্রী আত্মহত্যা করেন বলে শোনা যায়। তবে দিব্যা ভারতীয় মৃত্যুর বিষয়টি এখনও রহস্যের মধ্য়েই রয়ে গিয়েছে। তবে এবার তাঁর মৃত্যু প্রসঙ্গে মুখ খুলতে শোনা গেল সাজিদের দ্বিতীয় স্ত্রী ওয়ার্ধা নাদিয়াদওয়ালাকে।
এদিন ওয়ার্ধা বলেন, বেশ বহু বছর হল দিব্যা আমাদের ছেড়ে চলে গিয়েছেন। এখনও অনেকের মুখে তাঁর সুনাম শুনি। একথা ঠিক যে দিব্যা একজন ভালো মানুষ ছিলেন। এমনকি অমাদের সন্তানেরাও এখনও তাঁকে বড়োমা বলেই ডাকে। এমনকি দিব্যা সবসময় আমাদের সাথেই জড়িয়ে রয়েছে। এখানেই শেষ না করে তিনি আরও বলেন, আমাদের পরিবারে (নাদিয়াদওয়ালা) প্রায় সমস্ত অনুষ্ঠানেই উপস্থিত থাকতে দেখা যায় দিব্যার পরিবারকে। দিব্যাব মা-বাবা সহ তাঁর পরিবারের সকলের সাথেই খুব ভালো সম্পর্ক রয়েছে সাজিদের। এমনকি দিব্যার দাদা কুনালের সাথে সাজিদের সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ বলেও এদিন দাবি করেন ওয়ার্ধা। বিয়ের এক বছর কাটতে না কাটতেই আবাসনের ব্যালকনি থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু হয় বলিউডের অভিনেত্রী দিব্যা ভারতীর। এদিন ওয়ার্ধা বলেন, যদি কেউ দিব্যা ভারতীর মৃত্যু নিয়ে সাজিদ বা তাঁকে নিয়ে সমালোচনা করেন, তাহলে জেনে রাখুন এখনও তাদের পরিবারে দিব্যার জায়গাটা একই রয়েছে। তাঁর পরিবারেরও একই সম্মান রয়েছে আমাদের সকলের কাছে। তবে শুধু তিনি বা সাজিদ নন, তাঁদের সন্তানেরাও দিব্যাকে বড়োমা বলে সম্মান জানায়। সুতরাং দিব্যা ভারতী যে এখনও তাঁদের পরিবারের সাথে অতপ্রোতভাবে জড়িত তাই এদিন সকলকে জানিয়ে দিলেন ওয়ার্ধা নাদিয়াদওয়ালা।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

