কোরিয়া প্রধানের মৃত্যু ডেকে আনতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ, ইঙ্গিত প্রাক্তন সেনাপ্রধানের

নিউজটাইম ওয়েবডেস্ক : গুরুতর অসুস্থ উত্তর কোরিয়ার নেতা কিম জন উন। স্বৈরাচারী এই নেতার শরীর যে ভালো নেই, তা ইতিমধ্যেই জেনে গিয়েছে গোটা বিশ্ব। মঙ্গলবার একটি অস্ত্রোপচারের পর আরও সংকটজনক হয় কিমের শারীরিক অবস্থা। তবে তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে মুখ খোলেনি হোয়াইট হাউস। একইসাথে নির্বাক শ্রোতা হয়ে রয়েছে উত্তর কোরিয়ার সংবাদমাধ্যমও। তবে  কিম-পরবর্তীতে পিয়ংইয়ংয়ের প্রভাব বিস্তার যে একটি ঠান্ডা লড়াইয়ের সুত্রপাত করবে তা আর বলার অপেক্ষা রাখেনা। এমনকি এই পরিস্থিতিতে সেবিষয়ে কিছুটা এমনই ইঙ্গিত দিলেন দক্ষিণ কোরিয়ার প্রাক্তন সেনাকর্তা চুন ইন-বাম।

এদিন এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দক্ষিণ কোরিয়ার স্পেশাল অপারেশনসের প্রাক্তন প্রধান জানান, ‘কিমের পর উত্তর কোরিয়াকে কেন্দ্র করে পরমাণু-যুদ্ধর সুত্রপাত হতে পারে।’ তিনি এদিন আরও এক আশঙ্কার কথা প্রকাশ করে বলেন, ‘কিম-পরবর্তী সময় আমেরিকা ঢোকার চেষ্টা করবে উত্তর কোরিয়ায়’। চিনও যে কোন ভাবে এই পরিস্থিতে পিছিয়ে থাকবেনা তাও এদিন বলেন  প্রাক্তন ওই সেনাকর্তা। আর যার জেরে ‘তৃতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতি’ তৈরি হবে। একইসাথে তিনি উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব খর্ব করার বিষয়ে চিন ও আমেরিকাকে সতর্কও করেন।

কিম পরবর্তি পরিস্থিতি নিয়ে দক্ষিণ কোরিয়ার উৎসাহের বিষয়টিকেও এদিন আশঙ্কার কারন বলে জানিয়েছেন প্রাক্তন সেনাকর্তা চুন ইন-বাম। তাঁর কথায়, এই’ উৎসাহ’ ‘পরমাণু যুদ্ধ’-এর পরিস্থিতি তৈরি করতে পারে। দক্ষিণ কোরিয়ার স্পেশাল অপারেশনসের প্রাক্তন প্রধানের এই মন্তব্যকে সমর্থন করেছেন একাধিক আন্তর্জাতিক বিশেষজ্ঞরাও।

 

 

 

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube