লকডাউনের ভবিষ্যত নির্ধারণ করেতে সোমবার ফের বৈঠকে নরেন্দ্র মোদী

নিউজটাইম ওয়েবডেস্ক : দ্বিতীয় পর্যায়ের লকডাউনের মেয়াদ শেষের আগে ঠিক সাতদিন আগে মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডি ও কনফারেন্সে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

গত ১১ এপ্রিল মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে লকডাউনের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছিলেন মোদী। রাজ্যগুলি নিজের চাহিদা জানিয়েছিল। সেই বৈঠকেই কার্যত লকডাউনের মেয়াদ বৃদ্ধিতে মত দিয়েছিলেন সকলেই। এবারও একইভাবে আগামী ৩ মে লকডাউনের মেয়াদ শেষ হওয়ার সাতদিন আগে অর্থাৎ ২৭ এপ্রিল মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করছেন মোদী।

রাজনৈতিক মহলের মতে, এবারও বৈঠকে লকডাউনের ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বিভিন্ন রাজ্যগুলির পরিস্থিতির বিষয়ে বিস্তারিতভাবে জানবেন মোদী। লকডাউন নিয়ে মুখ্যমন্ত্রীদের মতামত নেবেন বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন। পাশাপাশি, গত ২০ এপ্রিল থেকে দেশের কয়েকটি জেলায় লকডাউন আংশিক শিথিল করার ফলে কী সুবিধা-অসুবিধা হয়েছে, তার রিপোর্ট ও নেবেন মোদী। তার ভিত্তিতে লকডাউনের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube