নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউ। গৃহবন্দি দেশের প্রায় প্রতিটি মানুষ। এই পরিস্থিতিতে ভিডিও কনফারেন্সের জন্য জনপ্রিয়তা বেড়েছিল জুম অ্যাপের। কিন্তু কিন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, এই অ্যাপ মোটেই নিরাপদ নয়। তাই বাজারে ওই অ্যাপের বিকল্প হিসাবে সকলের জন্য এল ‘নমস্তে’ অ্যাপ। এই অ্যাপটি পুরেপুরিভাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি। সমস্ত বিটা ভার্সেনে এই অ্যাপটি পাওয়া যাচ্ছে।
করোনার জেরে স্কুল-কলেজ থেকে শুরু করে বন্ধ রয়েছে সমস্ত সরকারি ও বেসরকারি অফিস। এই পরিস্থিতিতে যে কেন ধরনের অফিসিয়াল মিটিং বা স্কুল কলেজের পাঠ দেওয়ার জন্য একমাত্র ভরসা ভিডিয়ো কনফারেন্সিং। কিন্তু সেখানে দেখা যায় আগের তুলনায় প্রায় ২০ থেকে ২৫ শতাংশ ব্যবহার বৃদ্ধি পেয়েছে জুম অ্যাপের। কিন্তু ব্যবহারকারীদের নিরাপত্তার দিকটি মাথায় রেখে ওই অ্যাপটি ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এমনকি জানানো হয়, এই অ্যাপ ব্যবহারের ফলে ব্যবহারকারীর ব্যক্তিগত ই-মেল অ্যাকাউন্ট, পাসওয়ার্ডের পাশাপাশি ফাঁস হয়ে যেতে পারে কনফারেন্সের যাবতীয় তথ্য। তবে এখানেই শেষ নয়, জানা গিয়েছে মাত্র কিছু পরিমান টাকার জন্য এই অ্যাপ কর্তৃপক্ষ গ্রাহকদের ব্যক্তিগত তথ্যও বিক্রি করে দেওয়া হচ্ছে বিভিন্ন হ্যাকারদের কাছে। আবার কোন কোন ক্ষেত্রে অনুমতি ছাড়াই গ্রুপ কলে ঢুকে পড়েন কোন তৃতীয় ব্যক্তি। কলে ঢুকে তথ্য হাতিয়ে নেন তিনি। ইতিমধ্য়েই বেশ কিছু মাকরা সংস্থা এই অ্যাপের ব্যবহার একেবারেই বন্ধ করে দিয়েছে বলে জানা গিয়েছে। তাই এবার সেই ফাঁকা জায়গা পূরন করতে মাঠে নামছে “নমস্তে” অ্যাপ। সম্প্রতি ইনস্ক্রিপ্ট নামে মুম্বইয়ের একটি সফ্টওয়্যার প্রস্তুতকারক সংস্থা এই অ্যাপটি তৈরি করেছে বলে জানা গিয়েছে। তবে এই অ্যাপে ঠিক কী কী ফিচার রয়েছে সেবিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। তবে সবকিছু ঠিকঠাক থাকলে এই সপ্তাহেই লঞ্চ হবে দেশীয় অ্যাপ “নমস্তে”।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

