কেরালায় একদিনে ১৯ টি নতুন করোনা সংক্রমণের খবর, চিন্তিত রাজ্য

নিউজটাইম ওয়েবডেস্ক : গত বেশ কিছু সপ্তাহ ধরে সংক্রমণের হার কমছিল কেরালায় এর মধ্যেই হঠাৎ আবার অশনী সংকেত। মঙ্গলবার নতুন ১৯ টি করোনা পজিটিভ কেসের খোঁজ পাওয়া গেল দক্ষিণ ভারতের এই রাজ্যে। এর ফলে এই রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪২৩।

গত বেশ কয়েক সপ্তাহ ধরে কমছিল সংক্রমণের সংখ্যা, এমনকি ১০ এর নিচে চলে এসেছিল এই সংখ্যা। তবে আবার এমন সংক্রমণ বাড়ায় চিন্তিত রাজ্য প্রশাসন। এর একদিন পূর্বেই মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সরকার ঘোষণা করে সংক্রমণ তুলনামুলক কম থাকায় কিছু ছাড় দেওয়া হবে লকডাউনে।

প্রসঙ্গত, কান্নুর এলাকাতেই পাওয়া গেছে ১০ টি পজিটিভ কেস, এছাড়া পালাক্কাড়ে ৪ টি, ও কোসোরোগোড়ে ৩টি এবং মল্লপুরম ও কোল্লামে একটি করে নতুন করোনা পজিটিভ কেসের খোঁজ মিলেছে বলে জানায় রাজ্য স্বাস্থ্য মন্ত্রক। ৩২,০০০ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। এর মধ্যে ১১৭ জন কোভিড-১৯ পজিটটিভ হিসেবে চিহ্নিত হয়েছে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube