নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে দেশজুড়ে চলছে লকডাউন। গৃহবন্দি হয়ে দিন কাটাচ্ছেন দেশবাসী। আই পরিস্থিতিতে সরকারি ক্ষেত্র হোক বা কোন বেসরকারি সংস্থা, সব জায়গাতেই এখন সবচেয়ে বেশি প্রয়োজন পড়ছে ভিডিয়ো কনফারেন্সের। যার ফলে এখন প্রধান্য পাচ্ছে Google Duo, Skype, Zoom, WhatsApp।
কিন্তু সম্প্রতি Zoom অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে দেশের সরকার। আশঙ্কা করা হচ্ছে, এই অ্যাপ ব্যবহারের ফলে ব্যবহারকারীর ব্যক্তিগত ই-মেল অ্যাকাউন্ট, পাসওয়ার্ডের পাশাপাশি ফাঁস হয়ে যেতে পারে কনফারেন্সের যাবতীয় তথ্য। তবে এখানেই শেষ নয়, জানা গিয়েছে মাত্র কিছু পরিমান টাকার জন্য এই অ্যাপ কর্তৃপক্ষ গ্রাহকদের ব্যক্তিগত তথ্যও বিক্রি করে দেওয়া হচ্ছে বিভিন্ন হ্যাকারদের কাছে। কিন্তু জুম অ্য়াপের ব্যবহারের ক্ষেত্রে কোন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের এই নিষেধাজ্ঞার ফলে সকলেই এই মুহূর্তে তার বিকল্প খুঁজতে ব্যস্ত। এবার সেই বিকল্প হয়ে ওঠার আশায় ভিডিও কলোর ক্ষেত্রে বড়সড় পরিবরিতন আনল হোয়াটস অ্যাপ। সম্প্রতি হোয়াটস অ্যাপের যে আপডেটটি পাওয়া গিয়েছে, তাতে এবার থেকে কোন ভিডিও কলে একসাথতে ৮ জন অংশ নিতে পারবেন। গ্রুপ কল করতে হলে প্রথমে কোন একটি গ্রুপে ঢুকে ভিডিয়ো বা অডিয়ো কল বাটন প্রেস করতে হবে। তবে মনে রাখতে হবে, যে সমস্ত নম্বর আপনার ফোনে সেভ করা থাকবেনা, গ্রুপ কলে সেই সমস্ত নম্বর যুক্ত করা যাবেনা।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

