গত একদিনে ভারতে রেকর্ড বৃদ্ধি পেল করোনা আক্রান্তের সংখ্য়া

নিউজটাইম ওয়েবডেস্ক : গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রন্তের রেকর্ড বৃদ্ধি ঘটেছে। একরাতেই করোনা পজেটিভের সংখ্যা ১,৫৪৩ জন। সোমবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুসারে ভারতে কোভিড-১৯ পজেটিভ ১৭,২৬৫ জন। এদের মধ্যে ২,৫৪৬ জন সুস্থ হয়ে গিয়েছেন। দেশে করোনার মৃত্যু বেড়ে হয়েছে ,৫৪৩। এ দিন থেকেই আবার, ভাইরাস সংক্রমণের প্রকোপহীন অঞ্চলে লকডাউনে বেশ কিছু কাজের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। তবে, দিল্লি, পাঞ্জাব, তেলেঙ্গানার মতো রাজ্যগুলি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে কেন্দ্রীয় নির্দেশিকা মেনে সেইসব রাজ্যে কোনও ছাড় মিলবে না। তেলেঙ্গানায় লকডাউনের মেয়াদ ৭ মে পর্যন্ত বৃদ্ধি করেছে কে চন্দ্রশেখর রাও সরকার। ভারতে সংক্রমণ মোকাবিলায় কেরালা পথ দেখিয়েছে। ফলে, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ায় সেখানে দোকানপাট, রেস্তরাঁ, সেলুন, ক্ষুদ্র-কুটির ও মাঝারি সব শিল্প খোলার তোড়জোড় শুরু হতেই নড়েচড়ে বসল কেন্দ্র। লকডাউন চলাকালীন নিয়ম ভেঙে এসব খোলা যাবে না বলে জানানো হল কেরালা সরকারকে।

এদিকে, করোনা আক্রান্তের পরিসংখ্য়ান ঘিরে বাংলায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে। এক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্যের দেওয়া তথ্যে পার্থক্য ধরা পড়েছে। রাজ্য করোনা আক্রান্তের যেখানে বলা হয়েছে ২৩৩, কেন্দ্রের রিপোর্টে সেই সংখ্যা ২৮৭। যা নিয়ে মমতা সরকারকে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। স্বাস্থ্য দফতর নির্দেশিকা জারি করে জানিয়েছে যে , কোচবিহার, নর্থ বেঙ্গল, রানিগঞ্জ, মালদা, বর্ধমান, এবং মেদিনীপুর সহ মোট ১৪টি মেডিক্যাল কলেজে এবার থেকে র‌্যাপিড টেস্ট করা হবে। কলকাতা মেডিক্যাল কলেজের তিনজন ডাক্তার ও দু’জন রোগী করোনা আক্রান্ত বলে জানানো হয়েছে। চিকিৎসকদের করোনা আক্রান্তের খবরে বিচলিত স্বাস্থ্য দফতর।

বিশ্ব করোনা মহামারীর বলি ১.৬ লক্ষ মানুষ। করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২.৪ মিলিয়ান। নিউইয়র্কে করোনা পরিস্থিতির ক্রমশ অবণতি হচ্ছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুসারে গত ২৪ ঘণ্টায় আমেরিয়ায়, ১৯৯৭ জন করোনা পজেটিভের মৃত্যু হয়েছে। মোট সংখ্য বেড়ে দাঁড়াল ৪০,৫৯১।

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube