নিউজটাইম ওয়েবডেস্ক : লক্ষ্য, গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করা ও কর্মসংস্থানে তৈরি। সেজন্য সোমবার থেকে দেশের কিছু এলাকায় কিছু ক্ষেত্রে লকডাউন শিথিল করা হল। কয়েকটি শিল্পক্ষেত্রকেও কাজ শুরুর অনুমতি দেওয়া হয়েছে।
কেন্দ্রের নির্দেশ অনুযায়ী, বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কয়েকটি উৎপাদনকারী সংস্থা ও কলকারখানা সোমবার থেকে কাজ শুরু করতে পারবে। কোন কোন সংস্থাগুলি সেই তালিকায় রয়েছে, তা দেখে নিন – ১) গ্রামীণ এলাকায় যে কলকারখানা ও শিল্প সংস্থা আছে। অর্থাৎ পুরনিগম বা পুরসভার বাইরে অবস্থিত হবে সেই কলকারখানা। ২) বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও রফতানিজাত দ্রব্য উৎপাদনকারী শিল্পগুলি কাজ চালিয়ে যেতে পারবে। সামাজিক দূরত্বের বিধি মেনে ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ও টাউনশিপগুলিও সচল থাকতে পারবে। ৩) ফার্মাকিউটিক্যালস, মেডিক্যাল ডিভাইস ও সেগুলির কাঁচামাল-সহ অত্যাবশ্যকীয় পণ্যের কারখানা। ৪) গ্রামীণ এলাকায় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। অর্থাৎ পুরনিগম বা পুরসভার বাইরে অবস্থিত। ৫) যে কারখানাগুলির কাজ সর্বদা চালু রাখতে হয় ও সেগুলির জোগান। ৬) তথ্যপ্রযুক্তি শিল্পের হার্ডওয়্যার উৎপাদন। ৭) সোমবার থেকে কয়লা, খনিজ উত্তোলন, সেগুলির পরিবহন, বিস্ফোরক জোগান ও খননকার্য চালু করার অনুমতি রয়েছে। ৮) প্যাকেজিং সামগ্রীর উৎপাদন। ৯) পাট শিল্প চালু রাখা যাবে। তবে বিভিন্ন শিফট থাকবে ও সামাজিক দূরত্বের বিধি মেনে চলতে হবে। ১০) প্রাকৃতিক গ্যাস ও তেলের সন্ধান বা শোধন। ১১) গ্রামীণ এলাকায় ইটভাটা। অর্থাৎ পুরনিগম বা পুরসভার বাইরে অবস্থিত হবে। তবে করোনাভাইরাসের হটস্পট জেলা ও সংক্রামক এলাকাগুলিতে লকডাউন শিথিলের পথে হাঁটেনি কেন্দ্র। একইসঙ্গে দিল্লি, তেলাঙ্গানা ও পঞ্জাব জানিয়ে দিয়েছে, সারা রাজ্যেই কঠোরভাবে লকডাউন পালন করা হবে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

