কলকাতায় করোনা আক্রান্ত ২১মাসের শিশু

নিউজটাইম ওয়েবডেস্ক : পশ্চিমবঙ্গে ফের করোনা সংক্রমণ মিলল এক শিশুর দেহে। এবার আক্রান্ত কলকাতার ইএম বাইপাস লাগোয়া উত্তর পঞ্চান্ন গ্রামের ২১ মাসের একটি শিশু। তাকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিউ টাউনে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে গোটা পরিবারকে।

সর্দির সমস্যা নিয়ে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল শিশুটিকে। সেখানে তার করোনা সংক্রমণের সন্দেহ করেন চিকিৎসকরা। নমুনা পাঠানো হয় পরীক্ষার জন্য। শনিবার সেই পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।

এর পর পরিবারের ১৪ জনকে নিউ টাউনের কোয়ারেন্টাইন সেন্টারে পাঠিয়েছে প্রশাসন। শিশুটি কোথা থেকে সংক্রমিত হল তার খোঁজ চলছে। জানা গিয়েছে, শিশুটির পরিবারের কারও করোনা সংক্রমণের কোনও লক্ষণ নেই। তবে তার বাবা গত ২৮ মার্চ ঝাড়খণ্ডে গিয়েছিলেন। সেখান থেকে সংক্রমণ ছড়িয়েছে কি না জানার চেষ্টা করছেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা।

প্রসঙ্গত,গত ২৮ মার্চ নদিয়ার তেহট্টে একই পরিবারের ৫ জনের দেহে করোনা ধরা পড়ে। তাদের মধ্যে ছিলেন ২ মহিলা ও ৩ শিশু। এর মধ্যে ৯ মাস ও ৬ বছরের ২টি শিশু ছিল। তার পর ফের পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত হল শিশু।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube