নিউজটাইম ওয়েবডেস্ক : শনিবার রাজ্যে যে ২৩ জনের করোনাভাইরাসের সংক্রমণের খবর পাওয়া গিয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের ৫২ বছর বয়সী এক শীর্ষ আধিকারিক, এবং একটি ২১ মাসের শিশু। এই নিয়ে রাজ্যে সক্রিয় করোনাভাইরাস কেসের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৮; মৃতের তালিকায় সংযোজন হয়েছে আরও দু’জনের, ফলে এখন পর্যন্ত সরকারিভাবে মৃত ১২ জন।
ওই শীর্ষ আধিকারিকের সংক্রমিত হওয়ার ঘটনা ভাবিয়ে তুলেছে রাজ্য সরকারকে। তাঁর অন্তত ১৮ জন সহকর্মী, পরিবারের সদস্য, এবং ব্যক্তিগত চিকিৎসককে কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে। স্বাস্থ্য দফতরের নির্দেশে তাঁদের লালারসের নমুনা করোনাভাইরাস পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ওই আধিকারিক আপাতত বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি রয়েছেন। এক সূত্রের খবর, স্বাস্থ্য সচিব, ডিরেক্টর অফ মেডিক্যাল এডুকেশন, এবং অন্যান্য উচ্চপদস্থ আমলার সঙ্গে স্বাস্থ্য ভবনে একাধিক বৈঠকে উপস্থিত ছিলেন ওই আধিকারিক। তাঁদের কোয়ারান্টাইনে পাঠানো হবে কিনা, সে সম্পর্কে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, রাজ্যে চিকিৎসা সরঞ্জাম বণ্টনের ক্ষেত্রে অন্যতম ভূমিকা ছিল সংক্রমিত ওই আধিকারিকের। শনিবার নভেল করোনাভাইরাসের কবলে পড়ে কলকাতার গার্ডেন রিচ জেনারেল হাসপাতালও। এক সাফাইকর্মী ও দুজন নার্সের সংক্রমিত হওয়ার খবর এসেচ্ছে সেখান থেকে। কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে হাসপাতালের অন্তত ১৫ জন কর্মীকে। এর আগে হাসপাতাল সংলগ্ন গার্ডেন রিচ থানার এক পুলিশ আধিকারিকের আক্রান্ত হওয়ার খবর আসে। কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে থানার সমস্ত কর্মীকে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

