নিউজটাইম ওয়েবডেস্ক : রাজ্য় রেশন ব্যবস্থায় দুর্নীতি হচ্ছে বলে শনিবার অভিযোগ জানান রাজ্য়পাল জগদীপ ধনখড়। এর পরেই নবান্নের তরফে একহাত নেওয়া হয় রাজ্যপালকে। নবান্নের তরফে শনিবারই রাজ্যপালকে একটি চিঠি লেখা হয়। সেখানে তাঁর মন্তব্যকে ‘দুর্ভাগ্যজনক’ বলেও দাবি করা হয়। একইসাথে রাজ্যপালের করা অভিযোগ যে একেবারেই তথ্য সমৃদ্ধ নয়, এবং প্রকৃত ঘটনার সাথে যে তার কোন মিল নেই, তাও এদিন দাবি করা হয় নবান্নের তরফে।
রাজ্যপালকে পাঠানো ওই চিঠিতে জানানো হয়, রাজ্যের প্রায় ৯ কোটি মানুষের ঘরে রেশন পৌঁছে দিতে মরীয়া হয়ে উঠেছে প্রশাসন। লকডাউনের জেরে যে মানুষগুলো খেতে পাচ্ছেননা তাঁদের আগামী ৬ মাস বিনামূল্যে খাদ্যশস্য দেবে সরকার। একইসাতে চিঠিতে জানানো হয়, কেন্দ্রীয় সরকারের তরফে এখনও কোন খাদ্যশস্য রাজ্যে এসে পৌঁছায়নি। তবে যাঁরা রেশন নিয়ে দুর্নীতি করছে তাঁদের কাউকেই ছেড়ে দেওয়া হবেনা। সবার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে রাজ্য সরকার। প্রসঙ্গত, রাজ্যে রেশন নিয়ে দুর্নীতি হওয়ার অভিযোগ তুলে শনিবার একটি ট্যুইট করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সেপ্রসঙ্গে নবান্নকে একটি চিঠিও পাঠান তিনি। এবার সেই চিঠির উত্তরে রাজ্যপালকে একহাত নিল নবান্ন।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

