করোনা যোদ্ধাদের অভিবাদন, ফিফার ভিডিওতে ভারতীয় হিসাবে স্থান পেলেন বাইচুং ভুটিয়া

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা আতঙ্কে দিন কাটাচ্ছেন বিশ্ববাসী। আক্রান্ত ও মৃতের সংখ্যা কমা তো দূরস্ত, বরং দিনের পর দিন তা বেড়েই চলেছে। দেশের এই কঠিন পরিস্থিতিতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধিতে এগিয়ে আসছেন বিশিষ্ঠ ব্যক্তিত্বরা। সেই তালিকা থেকে বাদ পড়েননি বিনোদন ও ক্রিড়া জগতের তারকারাও। 

মারণ ভাইরাস করোনার প্রকোপ থেকে বিশ্ববাসীকে সচেতন করতে ইতিমধ্যেই নানা ধরেনের প্রচার শুরু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। একইসাথে উদ্য়োগ নিয়েছে বিভিন্ন স্পোর্টস গভর্নিং বডি। করোনা মোকাবিলায় সারা দেশের মানুষ একজোট হয়ে লড়ে যাচ্ছেন। তবে এই লড়াইয়ের একেবারে প্রথম সারিতে রয়েছে চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্যকর্মীদের নাম। এবার তাঁদের উদ্দেশ্যে অভিনন্দন জানাতে ফিফার তরফে একটি ভিডিও তৈরি করা হয়েছে। সেই ভিডিওতে করোনা যোদ্ধাদের অভিবাদন জানালেন বিশ্ব ফুটবলের কিংবদন্তিরা। ফিফার তৈরি ভিডিওতে ভারত থেকে একমাত্র বাইচুং ভুটিয়া। পেলে, মারাদোনা, বেকহ্যাম, রোনাল্ডো, বুফন, কাকা, কাফু, মার্তা— সবাই হাততালি দিয়ে অভিনন্দন জানিয়েছেন করোনা যোদ্ধাদের।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube