নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা মোকাবিলায় দ্বিতীয় দফার লকডাউনে নতুন করে আরও একাধিক ক্ষেত্রে ছাড় দিল মোদী সরকার। কৃষি, ব্যাঙ্কিং ও গ্রামের বিভিন্ন নির্মাণ কাজে ছাড় ঘোষণা করেছে কেন্দ্র সরকার। উল্লেখ্য, করোনা মোকাবিলায় ৩ মে পর্যন্ত দেশে দ্বিতীয় দফার লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ১৫ এপ্রিল লকডাউন নিয়ে বিধিনিষেধ প্রকাশ করা হয়। যেখানে একাধিক ক্ষেত্রে ছাড়ের কথা বলা হয়েছে। সেই ছাড়ের তালিকা আরও বড় করা হল।
জানা যাচ্ছে, দ্বিতীয় দফার লকডাউনে বনজ উৎপাদনের কাজে ছাড় দেওয়া হয়েছে। বাঁশ, কোকোয়া, নারকেল, সুপারি বাদামের বীজ বপন, শস্য সংগ্রহ, প্যাকেজিং ও বিক্রিতে ছাড় দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ১৫ এপ্রিলের গাইডলাইনে গ্রামাঞ্চলে কৃষিক্ষেত্রের বিরাট অংশে ছাড় দেওয়া হয়েছিল। তবে বনজ উৎপাদনে ছাড় দেওয়ার কথা উল্লেখ করা হয়েছিল না। এ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, কেন্দ্র ও রাজ্যের মধ্যে নিয়মিত আলোচনা চলছে। রাজ্যের কথা শুনে ও কেন্দ্রীয় মন্ত্রীদের প্রস্তাব মেনে সময়ের সঙ্গে নতুন নতুন ছাড় ঘোষণা করা হচ্ছে। তালিকায় নতুন করে যেসব সংযোজন করা হয়েছে, তাতে উপজাতি এলাকার মানুষ উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। গ্রামাঞ্চলে নির্মাণ কাজে কিছু ছাড় দেওয়া হয়েছে। জল সরবরাহ, স্যানিটেশন, বিদ্যুতের লাইন পাতার কাজ, কেবলের লাইন পাতার কাজ, টেলিকম সংস্থার অপটিক্যাল ফাইবার পাতার কাজে ছাড় দেওয়া হয়েছে। অন্যদিকে, ব্যাঙ্কিং ক্ষেত্রেও ছাড় দেওয়ার কথা জানানো হয়েছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

