নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা ভাইরাসের আঁতুড়ঘর উহানে মৃতের সংখ্যা নিয়ে প্রথম থেকেই জলঘোলা হচ্ছিল। পশ্চিমের দেশগুলির দাবি ছিল চিনের প্রকাশিত করোনায় মৃতের সংখ্যা সঠিক না। এই দাবি সঠিক প্রমাণিত করল চিন। শুক্রবারই এই কথা স্বীকার করে চিন প্রশাসন।
শুক্রবার একটি বিস্তারিত সোশ্যাল মিডিয়া পোস্টের মধ্যমে উহান শহর আধিকারিকদের তরফ থেকে জানানো হয়, মৃতের সংখ্যা বেড়েছে ১২৯০, যা মোট মৃতের সংখ্যার প্রায় ৫০ শতাংশ। এর ফলে উহান শহরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩৮৬৯। এবং সমগ্র চিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪৬৩২। হাসপাতাল গুলিতে রোগী ও মৃত্যুর বাড়াবাড়ির জেরে, নিজের বাড়িতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে যে সমস্ত মানুষের তাঁদের নথীভুক্ত করা হয়নি, যার জেরে এই অসংগতি হয়েছে, বলে প্রশাসনের তরফ থেকে সাফাই দেওয়া হয়।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

