সম্ভাব্য হটস্পট রুখতে ২০৭ জেলা কেন্দ্রের কড়া নজরে

নিউজটাইম ওয়েবডেস্ক : লকডাউন পরিস্থিতিতে আপাতত দেশের ১৭০ টি জেলাকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। আরও ২০৭ টি জেলায় কড়া নজরদারি চালানো হচ্ছে। এমন তথ্য পাওয়া গেল কেন্দ্রের তরফে।

বুধবার সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল জানান, দেশের জেলাগুলিকে তিন ভাগে ভাগে করা হচ্ছে। একটি হল – হটস্পট বা লাল জোন জেলা। সেখানে অনেক করোনা আক্রান্তের হদিশ পাওয়া যাচ্ছে বা যেখানে আক্রান্তের বৃদ্ধির হার অনেক বেশি। আরও কয়েকটি জেলাকে নন-হটস্পট তালিকাভুক্ত করা হবে। সেই জেলাগুলি হটস্পট না হলেও সেখানে করোনা আক্রান্তের হদিশ মিলেছে। তৃতীয় ভাগে অর্থাৎ সবুজ জোনে থাকবে সেই জেলাগুলি, যেখানে করোনার আক্রান্তের হদিশ মেলেনি।

মন্ত্রকের যুগ্মসচিব জানান, বিষয়টি নিয়ে বুধবার সব রাজ্যের মুখ্যসচিব, পুলিশের জিজি, স্বাস্থ্য সচিব, জেলাশাসক, পুলিশ সুপার, পুরসভার কমিশনার ও মুখ্যমন্ত্রীর অফিসের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করেছেন ক্যাবিনেট সচিব। হটস্পট বিষয় ও সংক্রমণ আটকানোর কৌশল নিয়ে আলোচনা হয়েছে।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার পর্যন্ত দেশের ১৭০ টি জেলা

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube