নিউজটাইম ওয়েবডেস্ক : হঠাৎ করেই জ্বর ও শ্বাসকষ্ট। রবিবার রাতেই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হলেন অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহানের বাবা। এক সংবাদমাধ্যমকে দেওয়া তথ্য অনুযায়ী, এদিন রাতে হঠাৎ করেই শ্বাসকষ্ট শুরু হয় অভিনেত্রীর বাবার, সাথে ছিল জ্বরও। করোনার আবহে এই ধরনের উপসর্গ দেখে সাথে সাথেই তাঁকে নিয়ে যাওয়া হয় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। বর্তমানে সেখানেরই চিকিৎসাধীন তিনি।
জানা গিয়েছে, অভিনেত্রার বাবার ডায়াবেটিসের সমস্যা ছিল। ইতিমধ্য়েই তাঁকে ইনসুলিন দেওয়া হয়েছে। কোন ভাবে তিনি করোনায় আক্রান্ত কি না তা জানতেই সোমবার নমুনা পরীক্ষা করার হবে। তবে বর্তমানে তাঁর শারীরিক অবস্থা বেশ খানিকটা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। এরইমধ্য়ে সাংসদ নুসরতের বাবার বিদেশ থেকে ফেরার কোন রেকর্ড নেই বলেই জানা গিয়েছে। তবে তিনি ঠিক কার কার সংস্পর্শে এসেছিলেন, এবং তাঁদের কারও করোনা ছিল কি না সে বিষয়টি এখন খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, সাংসদ হিসাবে রাজ্যের এই কঠিন পরিস্থিতিতে দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছে নুসরত। রাস্তায় নেমে নিজের হাতে যেমন দরিদ্র মানুষদের মুখে অন্ন তুলে দিচ্ছেন তিনি, তেমনই করোনা মোকাবিলায় রাজ্য়বাসীকে উপযুক্ত সতর্কতাও অবলম্বন করতে বলেছেন। কিন্তু এই আবহের মধ্য়ে করোনার উপসর্গ নিয়ে বাবার হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি বেশ চিন্তায় ফেলেছে অভিনেত্রীকে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

