নিউজটাইম ওয়েবডেস্ক : লকডাউনে ঘরবন্দি সমগ্র দেশবাসী। সেভাবে কোন কাজ না থাকায় রান্নার কাজে মন দিয়েছেন অনেকেই। ইউটিউব খুলে নতুন নতুন রেসিপি দেখা, আর তা চট জলদি বানিয়ে ফেলা। এই কাজেই বর্তমানে ব্যস্ত অনেকে। কিন্তু খাওয়া ও ঘুমের কারনে যাদের চর্বি বাড়ার প্রবনতা রয়েছে, এই মুহূর্তে তাঁরা সাবধান। সমীক্ষা বলছে, করোনা সংক্রমণ বেশিরভাগ ক্ষেত্রেই মোটা মানুষদের জন্য় অশনি সংকেত বয়ে নিয়ে আসছে। সংক্রমণের অতীত ঘাটলেও মিলবে এমনই তথ্য।
চিকিৎসা বিজ্ঞানের কথা অনুযায়ী, ওজন যাদে বেশি থাকে তাঁদের এমনিতেই রোগ প্রতিরোধ ক্ষমতা কম। এমনকি তাঁদের শরীরেই বিভিন্ন রোগ বাসা বাঁধে। সম্প্রতি একটি পরিসংখ্যান তুলে ধরে মার্কিন গবেষকরা দাবি করেছেন, স্থূলকায়দের শরীরে যেমন সাধারণ রোগ-ব্যাধি সাধারণ একটু বেশি পরিমানে হয়ে থাকে, করোনার ক্ষেত্রেও বিষয়টা ঠিক একইরকম। মার্কিন গবেষকরা আরও বলেন, বিএমআই বা বডি মাস ইনডেক্স যদি কারও ২৫ থেকে ৪০ বা তারও বেশি হয়, সেক্ষেত্রে করোনা সংক্রমনের সম্ভাবনা অনেকাংশেই বেশি থাকে। এবং তা ১৮ থেকে ২৪-এর মধ্যে থাকলে সেই সম্ভাবনা অনেকটাই কম থাকে। এক সমীক্ষায় দেখা গেছে, মার্কিন মুলুকে যাঁরা কোভিড-১৯-এ অক্রান্ত তাঁদের মধ্য়ে প্রায় ৬৪ শতাংশ রোগীর বিএমআই ২৫ থেকে ৪০ এর মধ্যে। এবং ৪০-এর বেশি ৭ শতাংশ করোনা আক্রান্তের। তবে শুধুমাত্র আমেরিকার পরিসংখ্য়ান নয়, চিন, ইতালি ও ব্রিটেনের ক্ষেত্রেও বিষয়টা একইরকম। এখন অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে এই বিএমআই বা কী? আমরা প্রায় সকলেই জানি আমাদের উচ্চতার ওপর ওজন নির্ভর করে। উচ্চতা অনুযায়ী সকলেরই একটি আদর্শ ওজন থাকা উচিত। ওজনাধিক্য ও স্থূলতা বের করতে হলে আমাদের বডি মাস ইনডেক্স পদ্ধতি অবলম্বন করতে হয়। ১৮ থেকে ২৪-এর মধ্যে বিএমআই থাকলে তাকে স্বাভাবিক বলে বিবেচনা করা হয়। তবে এই বিএমআই যদি ২৫ থেকে ৪০-এর মধ্যে থাকে তাহলে সেই ব্যক্তিকে স্থুল বলে গণ্য করা হয়। কিন্তু যারা স্থুলকায় হন তাঁদের মধ্য়ে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারনে তাঁরা বিভিন্ন ধরনের বড়সড় রোগে কাবু হতে পারেন। যা একইবাবে কোভিড-১৯-এর ক্ষেত্রেও প্রযোজ্য় বলে মনে করছেন গবেষকেরা।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

