নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় পণ্য় ও জরুরি পরিষেবা ছাড়া প্রায় সমস্ত কিছুই বন্ধ। কিন্তু নেশা তো আর লকডাউন মানে না। মদের দোকান বন্ধ থাকার ফলে মদ্যপ্রেমীদের প্রাণ যেন যায় যায়। তাই মদ কিনতে না পেরে অবশেষে হোমিওপ্যাথি ওষুধ খেয়ে নেশা মেটাতে গিয়ে বেঘোরে প্রাণ হারালেন ২ যুবক। অসুস্থ এক মহিলা সহ আরও ৩ জন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের সিমলিবাড়ি এলাকায়। এর পরেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই মদ না মেলায় সিমলিবাড়ি এলাকার বাসিন্দা পঙ্কজ দাস ও ভরত দাস ওই এলাকারই বাসিন্দা আশিস গিরির হোমিওপ্যাথির দোকান থেকে ওষুধ কিনি আনেন। কিন্তু অতিরিক্ত মাত্রায় সেই ওষুধ পান করার ফলে পাঁচজন অসুস্থ হয়ে পড়েন। কিছুক্ষনের মধ্য়েই তাঁদের মুখ থেকে ফেনা বেরোতে শুরু হলে তাঁদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাস্তাতেই মারা যান পঙ্কজ দাস ও ভরত দাস। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন বাকি ৩ জন। ইতিমধ্যেই মৃতের পরিবারের তরফে হোমিওপ্যাথি ওষুধ বিক্রেতা আশিস গিরির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

