এসআইআর নিয়ে নতুন অভিযোগ তেজস্বীর

নিউজটাইম ওয়েবডেস্ক : এসআইআর নিয়ে এবার নতুন অভিযোগ তুললেন তেজস্বী যাদব। বিহারের উপমুখ্যমন্ত্রীর দুটি আলাদা কেন্দ্রে নাম রয়েছে। রয়েছে দুটি আলাদা ভোটার কার্ডও। অভিযোগ স্বীকার করে উপমুখ্যমন্ত্রী জানালেন, একটি কার্ড বাদ দেওয়ার আবেদন করেছেন।

এসআইআর নিয়ে বিতর্ক চলছেই। সংসদের বাদল অধিবেশনে প্রতিদিনই বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধীরা। বিহারের এসআইআরে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। এর মধ্যে রয়েছে ১৭ লক্ষ মৃত ভোটারের নাম। অভিযোগ উঠছে, জীবিত ভোটারদের নামও মৃতের তালিকায় স্থান পেয়েছে। অভিযোগ উঠছে, বহু ভোটারের বাড়ির ঠিকানাও নেই। এরই মধ্যে তেজস্বী যাদব নতুন অভিযোগ তুললেন। সাংবাদিক বৈঠকে ভিডিয়ো প্রেজেন্টেশনে অভিযোগ করলেন, বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহার দুটি বোটার কার্ড দুটি আলাদা কেন্দ্রে নাম রয়েছে।

তেজস্বীর অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছেন বিজয় সিনহা। দুটি ভোটার কার্ড রয়েছে স্বীকার করে বিজয় সিনহার দাবি, ইতিমধ্যেই একটি ভোটার কার্ড বাদ দেওয়ার আবেদন করেছেন তিনি। প্রশ্ন উঠছে তাড়াহুড়ো করতে গিয়ে এসআইআর তালিকায় কি গাফিলতি রয়ে গেছে। সে কারণেই কি একের পর এক অভিযোগ উঠছে?

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube