পাল্টে গেল সুর, মোদীকে ‘মহান’ বলে সম্বোধন ট্রাম্পের

নিউজটাইম ওয়েবডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুশিয়ারির পরেই মঙ্গলবার হাইড্রোক্সিক্লোরোকুইন রপ্তানির ওপর সিলমোহর দিয়েছে মোদী সরকার। এর পরে হঠাৎ করেই সুর নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট। মঙ্গলবারের হুমকির পর বুধবার একেবারে ১৮০ ডিগ্রি ঘুরে মোদীর প্রশংসায় পঞ্চমুখ হলেন ট্রাম্প। করোনা মোকাবিলায় ক্ষতিগ্রস্থ দেশগুলির পাশে দাঁড়ানোয় মোদীকে বাহবাও জানাতে ভোলেননি তিনি। 

এদিন ‘ফক্স নিউজ’ কে দেওয়া সাক্ষাৎকারে মোদীর উদ্দেশ্য়ে ট্রাম্প বলেন, “তিনি মহান। তিনি সত্যিই খুব ভাল। আমরা প্রায় ২৯ মিলিয়নের বেশি ওষুধ কিনেছি। এর বেশিরভাগটাই এসেছে ভারত থেকে। আমি আগেই প্রধানমন্ত্রী মোদির কাছে হাইড্রক্সিক্লোরোকুইনের জোগান নিয়ে কথা বলেছিলাম। তাঁকে জিজ্ঞাসা করেছি এই পরিস্থিতিতে ওষুধ রপ্তানি সম্ভব কী না। আসল কথা হল, ভারত নিজের চাহিদার কথা ভেবেই ওষুধ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল।”

যদিও করোনা মোকাবিলায় কতটা কর্যকরী হাইড্রক্সিক্লোরোকুইন, তা নিয়ে স্পষ্ট ভাবে কিছু জানাননি গবেষকেরা। তবে এই ওষুধের প্রয়োগ ও কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ট্রাম্পের স্বাস্থ্য উপদেষ্টারা। তবুও অনেক ক্ষেত্রে করোনা আক্রান্তের শরীরে হাইড্রক্সিক্লোরোকুইনের প্রয়োগে ইতিবাচক ফল মিলেছে। এই খবর প্রকাশ্যে আসতেই বাজারে হু হু করে এই ওষুধের চাহিদা বাড়তে শুরু করে। মূলত ভারত থেকেই হাইড্রক্সিক্লোরোকুইন আমেকরিকায় পাঠানো হত। কিন্তু নিজেদের দেশের কথা মাথায় রেখেই সেই ওষুধ রপ্তানিতে রাশ টানে মোদী সরকার। সেই মর্মে প্যারাসিটামল সহ হাইড্রক্সিক্লোরোকুইন সালফেট ও একাধিক ওষুধের উপর নিষেধাজ্ঞা জারি করা হয় কেন্দ্রের তরফে। ভারতের এই সিদ্ধান্তকে একেবারে মেনে নিতে পারেননি ট্রাম্প। তাঁদের দেশে ওষুধ রপ্তানি বহাল রাখতে প্রথমে অনুরোধ জানালেও পরে মোদীকে প্রত্যাঘাতের হুমকিও দেন। তারপরই মঙ্গলবার একটি বিবৃতি জারি করে প্যারাসিটামল ও হাইড্রক্সিক্লোরোকুইন রপ্তানি করা হবে বলে জানিয়ে দেয় ভারতের বিদেশ মন্ত্রক। 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube