নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে ২১ দিনের লকডাউন। কিন্তু আক্রান্তের সংখ্যা কেনভাবেই ঠেকানো যাচ্ছেনা। এই পরিস্থিতিতে ঠিক কী করা উচিত তা নিয়েই এখন চিন্তায় দেশের প্রতিটি রাজ্য। ১৪ এপ্রিলের পর লকডাউন চলবে, নাকি তা শিথিল করা হবে সেবিষয়ে এখনও কোন সিদ্ধান্ত না নেওয়া হলেও সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং ধর্মীয় সমাবেশ আগামী ৪ সপ্তাহের জন্য বন্ধ করার আর্জি জানিয়েছেন একাধিক মন্ত্রী।
তবে দেশজুড়ে যে লকডাউন চলছে তা একেবারে শিথিল হবেনা বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। তবে করেনার জেরে বর্তমানে দেশের যা পরিস্থিতি তাতে লকডাউন বহাল রাখায় শ্রেয় বলে মনে করছে অধিকাংশ রাজ্য। ইতিমধ্যেই উত্তরপ্রদেশ-সহ বেশ কয়েকটি রাজ্য লকডাউনের সময়সীমা বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছে। কিন্তু কেন্দ্রের তরফে সেবিষয়ে এখনও পর্যন্ত কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এবিষয়ে সঠিক সময়ে কেন্দ্র সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। তবে লকডাউন শিথিল করা হলেও যাতে স্কুল কলেজ বন্ধ রাখা হয় সেবিষয়ে একাধিকবার সওয়াল করতে দেখা গিয়েছে বিভিন্ন রাজ্যের মন্ত্রীদের। তাঁদের কথায়, আর দিনকয়েক পরেই স্কুল-কলেজে গ্রীষ্মের ছুটি পড়বে। ১৪ এপ্রিল লকডাউন শেষ হওয়ার পর যদি ওই ছুটি দেওয়া হয়, তাহলেও ৪ সপ্তাহ ছুটি বহাল রাখা সম্ভব হবে। আর ততদিন পর্যন্ত অনলাইনেই চলবে পড়ুয়াদের পঠনপাঠন। মঙ্গলবার দিল্লিতে, নিজের বাসভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, নারী ও শিশুকল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি, তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভড়েকর ও রামবিলাস পাসওয়ান-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রীদের সাথে বৈঠকে বসেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সেখানে ধর্মীয় সমাবেশ সহ স্কুল কলেজ ও শপিং মল আরও ৪ সপ্তাহের জন্য বন্ধ রাখার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। তবে সেখানে আদৌ কোন সিদ্ধান্ত নেওয়া হয়েছে কীনা তা নিয়ে কোন পক্ষই এখনও মুখ খোলেননিLatest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

