করোনা আতঙ্কের মধ্যেই পরপর দু’বার ভূমিকম্পে কেঁপে উঠল রাজ্য

নিউজটাইম ওয়েবডেস্ক : একদিকে যখন করোনা আতঙ্কে ভুগছে গোটা দেশ, তখন আচমকাই ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা। বুধবার সকাল সাড়ে ১১ টা নাগাদ বাঁকুড়ার পাশাপাশি ভূমিকম্পে কেঁপে উঠে রাজ্যের একাধিক জায়গা। তবে এখনই সেভাবে কোনরকম ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বাঁকুড়া জেলার উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব থেকে পশ্চিম সর্বত্রই এই ভূমিকম্প অনুভূত হয়েছে। এই  ভূমিকম্পের উৎপত্তিস্থল লাক্ষাদ্বীপ। এবং দুর্গাপুর থেকে ২১ কিলোমিটার পশ্চিমে ছিল কম্পনের এপিসেন্টার।

একেই করোনার জেরে ঘরবন্দি রাজ্যবাসী। তার মধ্যে হঠাৎ করে এই কম্পন অনুভূত হওয়ায় আতঙ্ক তৈরি হয়েছে গোটা জেলাজুড়ে। এই ভুমিকম্পের জেরে কেঁপে ওঠে বাড়ির আসবাপত্র, পাখা, খাট-বিছানা। যদিও কম্পনের মাত্রা এবং উৎপত্তিস্থল সম্পর্কে কোন সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

বাঁকুড়া আবহাওয়া দফতর সুত্রের খবর অনুযায়ী, ভূমিকম্পের জেরে পর পর দুবার কেঁপে ওঠে বাঁকুড়া। প্রথমবার কম্পনটি অনুভূত হয় ১১. ১৯ মিনিটে। এই কম্পনের মাত্রা ছিল ৫.৪। এবং স্থায়িত্ব ছিল ২ সেকেন্ড। এর পরেই ফের ১১.২৪ মিনিটে দ্বিতীয়বার কেঁপে ওঠে জেলার বিভিন্ন অংশ। এই কম্পনও ২ সেকেন্ডের মতে স্থায়ী ছিল এবং রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৪.১।

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube