বিহারে ভোটার তালিকা থেকে নাম বাদ তেজস্বীর, অভিযোগ ওড়ালো কমিশন

নিউজটাইম ওয়েবডেস্ক : চলতি বছর বিহারে বিধানসভা নির্বাচন। বিহারে ভোটার তালিকা সংশোধনের জন্য জুন মাস থেকে স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইএর শুরু করেছিল জাতীয় নির্বাচন কমিশন। শুক্রবার সেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ৩৫ লক্ষ ভোটারকে বাদ দেওয়া হয়েছে তালিকা থেকে। এনিয়ে ঝড় উঠেছে রাজনৈতিক মহলে।

এরই মধ্যে শনিবার চাঞ্চল্যকর তথ্য দিলেন রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদব। আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদবের নতুন ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার দাবি। সাংবাদিক বৈঠক করে অভিযোগ রাষ্ট্রীয় জনতা দলের নেতার। নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে তেজস্বী যাদব অভিযোগ করেন,SIR-এর সময় তিনি সমস্ত প্রয়োজনীয় নথি এবং ফর্ম পূরণ করেছিলেন, তবুও তার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এটা সুপরিকল্পিত ষড়যন্ত্র।

রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদব সাংবাদিকদের জানান, আমার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এখন আমি কীভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব? তিনি আরও বলেন যে, SIR প্রক্রিয়ার সময় তিনি গণনার ফর্ম পূরণ করেছিলেন, তবুও তার নাম তালিকায় নেই।

আরও অভিযোগ করেন যে, নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশিকাও উপেক্ষা করছে। তেজস্বী প্রশ্ন তোলেন, যেখানে রাজ্যের বিরোধী দলের নেতার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ছে , সেখানে সাধারণ মানুষের কী হবে? নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করে তিনি বলেন, প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে নতুন ভোটার তালিকা থেকে ২০-৩০ হাজার মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। কিন্তু কমিশনের দেওয়া তালিকায় এপিক নম্বর, বুথ নম্বর বা সম্পূর্ণ ঠিকানা দেওয়া হয়নি, যার ফলে কার নাম বাদ দেওয়া হয়েছে তা জানা কঠিন।

তেজস্বীর অভিযোগ ওড়ালো নির্বাচন কমিশন। ভোটার তালিকায় নাম রয়েছে রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদব। তথ্য দিয়ে জানাল কমিশন।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube