নিউজটাইম ওয়েবডেস্ক : কলকাতায় ধৃত বাংলাদেশি মডেল-অভিনেত্রী শান্তা পাল। বুধবার বিক্রমগড়ের অ্যাপার্টমেন্ট থেকে তাকে গ্রেফতার করে লালবাজারের গুন্ডাদমন শাখা। ৮ তারিখ পর্যন্ত পুলিশের হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে পুলিশ ঘটনার তদন্ত নেমে শান্তা পালের নামে একাধিক বিস্ফোরক তথ্য জানতে পেরেছে।
পুলিশ সূত্রে খবর, ২ বছর ধরে ভারতে থাকা শান্তা পালের ভিসা এবং পাসপোর্ট দুইয়েরই মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। শান্তা পালকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, ভারতে ভিসা জোগাড়ের কাজে পরামর্শদাতা হয়ে উঠেছিলেন বাংলাদেশের এই মডেল অভিনেত্রী। বাংলাদেশের নাগরিকদের কৌশলে মেডিক্যাল ভিসার জন্য আবেদনের পরামর্শ দিতেন শান্তা পাল। মোট কতজনকে মেডিক্যাল ভিসা পাইয়ে দিতে সাহায্য করেছেন তিনি, তা খতিয়ে দেখছে পুলিশ। দেড় বছর আগেই বিক্রমগড়ে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন স্বামীর সঙ্গে। শান্তা পালের স্বামী আশরাফ অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। ২০২৫ সালে ৩০ মে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন দুজনে।তাদের বিবাহ শংসাপত্রে মুর্শিদাবাদের বাসিন্দাদের সাক্ষী রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালের আগে একাধিকবার এরাজ্যে বাংলাদেশ থেকে এসেছেন শান্তা পাল। তারপর থেকে এখানেই পাকাপাকিভাবে ছিলেন তারা। পুলিশ সূত্রে খবর , শান্তা পালের কাছ থেকে এরাজ্যের তিনটি আধার কার্ড পাওয়া গিয়েছে। কিভাবে বিভিন্ন ঠিকানা দিয়ে আধার কার্ড সংগ্রহ করলেন তিনি তা খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা। বিক্রমগড়ের যে বাড়িতে ভাড়া থাকতেন শান্তা পাল ও তার স্বামী, সেখানে যে আধার কার্ড দেওয়া হয়েছিল সেখানে বর্ধমানের বাসিন্দা হিসেবে তার পরিচয় আছে। পুলিশ সূত্রে খবর, শান্তা পালের বাবা-মাও কলকাতায় থাকেন তাদেরও খোঁজ চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা। এর পাশাপাশি শান্তা পালের স্বামী আশরাফকে আটক করে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ আধিকারিকরা।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

