নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। রাজ্যগুলিও এই বিষয়ে কড়া পদক্ষেপ গ্রহন করেছে। কিন্তু লকডাউনের মেয়াদ শেষ হলে রাজ্যের আর্থিক উন্নয়ন কীভাবে সম্ভব তা নিয়েই বিশিষ্টজনের পরামর্শ নেওয়ার জন্য গ্লোবাল অ্যাডভাইজারি বোর্ড গঠন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বোর্ডের প্রধান পরামর্শদাতা হিসেবে ডক্টর অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে নির্বাচন করেছেন মুখ্যমন্ত্রী। এমনকি সোমবার বিকেলে এবিষয়ে অভিজিৎ বাবুর সঙ্গে কথাও বলেন মুখ্যমন্ত্রী। এরপরেই মঙ্গলবার নবান্নের বৈঠকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্য়মে যোগ দেন নোবেলজয়ী। রাজ্যের হয়ে তিনি যে কাজ করতে আগ্রহী তাও এদিন জানান অভিজিৎ বাবু।
এদিন ভিডিও কনফারেন্সেই নোবেলজয়ী সকলের উদ্দেশ্য়ে বলেন, ‘বাজারে গেলে সকলকেই মাস্ক বা মুখোশ পরতে হবে। বাজারে প্রবেশ ও বেড়ানো সময় স্যানিটাইজার ব্যবহার করতে হবে। তবে স্যানিটাইজার না থাকলে সাবানও ব্যবহার করা যেতে পারে। তাইওয়ান ও দক্ষিণ কোরিয়া এভাবেই পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণ করতে পেরেছে।’ এদিন মুখ্যমন্ত্রীকেও তাঁর নিরাপত্তার দিকে নজর দিতে বলেন অভিজিৎ বাবু। একইসাথে মুখ্য়মন্ত্রীর জন্য যে তিনি চিন্তিত তাও জানিয়েছেন। মুখ্যমন্ত্রীও এদিন অভিজিৎবাবু ও তাঁর পরিবারের সুস্থতা কামনা করেছেন। সম্প্রতি গ্লোবাল অ্যাডভাইজারি বোর্ডের সদস্যদের নাম প্রকাশ করা হয়েছে। নোবেলজয়ী অর্থনীতিবিদ ছাড়াও এই বোর্ডের সদস্য হিসাবে WHO’র প্রাক্তন আঞ্চলিক অধিকর্তা স্বরূপ সরকার সহ বিশিষ্ট চিকিৎসক অভিজিৎ চৌধুরি, সুকুমার সরকার, ওয়ার্ল্ড ব্য়াঙ্কের জীষ্ণু দাস, UNAIDS-এর কমিউনিকেশন স্পেশালিস্ট সিদ্ধার্থ দুবে ও আরও বেশ কিছু বিশিষ্টজনের নাম রয়েছে। প্রসঙ্গত, রাজ্যে করোনা মোকাবিলায় প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্য়ায়। কী করলে এই মারণ ভাইরাসের সংক্রমণ ঠেকানো সম্ভব হবে তা নিয়েই সর্বদা আলাপ-আলোচনা সারছেন তিনি। লকডাউনে দিন আনা দিন খাওয়া মানুষগুলোর হাতেও তুলে দিচ্ছেন খাবার। এবার রাজ্যবাসী তথা রাজ্যের আর্থিক পরিস্থিতির কথা চিন্তা করে প্রস্তুতি নিতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

