নিউজটাইম ওয়েবডেস্ক : বোয়িং ৭৮৭-৮। পৃথিবীর আধুনিকতম বিমানের মধ্যে অন্যতম। বোয়িং সংস্থা ড্রিমলাইনেরকে বলেন, নিরাপদতম প্লেন। ইতিমধ্যে ১০০ কোটি যাত্রী যাতায়াত করে ড্রিমলাইনারে। বিশ্বজুড়ে৫০ লক্ষ উড়ান সম্পূর্ণ করেছে এই বিমান। সেই ড্রিমলাইনারি আশ্চর্যজনকভাবে ভেঙে পড়ল আহমেদবে। ২০১১ সালে পথ চলা শুরু ড্রিমলাইনারের। ১৫ বছরে এই প্রথম দুর্ঘটনা। কিন্তু তাহলে হবে কি? ড্রিমলাইনারে চলার পথে জড়িয়ে রয়েছে একাধিক বিতর্ক। একাধিকবার সমস্যায় পড়েছে এই বিমান। শুধুমাত্র ২০২৫ সালেই ৬টি ক্ষেত্রে সমস্যায় পড়েছে প্লেনের চালক ও যাত্রীরা।
২০১১ সাল থেকে ১০০ বার অভিযোগ উঠেছে স্বপ্নের এই বিমান নিয়ে। এবছরেই ওয়াসিংটনগগামী একটি বিমান আচমকা ১০০০ ফিট নিচে নেমে আসে। জরুরি অবতরণ করে কোনরকমে পরিস্থিতি সামাল দেওয়া হয়, তবে আহত হন ৬ জন যাত্রী। ড্রিমলাইনারে এরকম হতে পারে বলে জানাচ্ছেন অভিজ্ঞ পাইলটও। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে এর ইন্ডিয়ার একটি বিমান দিঙ্নি থেকে বার্মিংহ্যামে যাওয়ার পথে মস্কোয় জরুরি অবতরনে বাধ্য হয় যান্ত্রিক ত্রুটির কারণে। তার আগেই জুলাই মাসে দিল্লি থেকে সানফ্রান্সিসকো যাওয়ার পথে সাইবেরিয়ায় ফ্রেমলাইনের প্লেন অবতরণ করতে বাধ্য হয়। এক্ষেত্রেও যান্ত্রিক ত্রুটি ধরা পরে। মে মাসের মাঝ আকাশে হুহু করে নামতে থাকে নিউজিল্যান্ডগামী একটি বিমান। আহত হন ৫০ জনের বেশি যাত্রী। বোয়িং কর্তৃপক্ষ আকাশে থাকা সমস্ত ড্রিমলাইনের চালককে সতর্কবার্তা পাঠায়। এরকমটি যে হবে, এরকম সতর্কবার্তা কিন্তু আগেই দিয়েছিলেন বোয়েঙয়ের প্রাক্তন ইঞ্জিনিয়র স্যাম সালেপুর। সালেপুরের অভিযোগ,বাণিজ্যিকভাবে উৎপাদন করতে গিয়ে সুরক্ষা বিধি না মেনেই ড্রিমলাইনের বিমান তৈরী হচ্ছে। বোয়িং ৭৮৭ – ৭৭৭ দুই ধরণের মডেলের ক্ষেত্রেই এই অভিযোগ করেন স্যাম। স্যামের আরও অভিযোগ, মডেলটির বদ্যি ভুল জায়গায় ড্রিলিং করা হচ্ছে। ছোট ছোট ফাঁকগুলিকে ভুলভাবে ভরাট করা হচ্ছে। স্যামের অভিযোগে গুরুত্ব দেয়নি বোয়িং সংস্থা। বরং স্যামের অভিযোগ, অভিযোগের পরেই তাকে বদলি করে দেওয়া হয়। স্যাম আফসোসের শুরে বলেছিলেন, এক সময় হয়তো ভুল বুঝতে পারবে বোয়িং সংস্থা, কিন্তু তখন আর কিছু করার থাকবে না বিপদ নেমে আসবে। স্যামের সেই ভবিষ্যদ্বাণী মেনেই কি বিপর্যয় নেমে এলো? ভয়ঙ্কর দুর্ঘটনায় শেষ হয়ে গেল আড়াইশোরটির ও বেশি প্রাণ। তাহলে কি সতর্ক করার সুযোগ পেয়েছিলেন ড্রিমলাইনের সংস্থা? সময়মত ব্যবস্থা না নেওয়ার কারণেই এরকম মর্মান্তিক দুর্ঘটনার মুখে বিমান।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

