পানশালায় কাজের চাপ তরুণীকে! অভিযোগ দায়ের

নিউজটাইম ওয়েবডেস্ক : ফের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন! ইভেন্টে কাজ দেওয়ার নাম করে পানশালায় কাজ করার চাপ সৃষ্টি করা হয়েছে বছর ২৩ – এর এক তরুণীর ওপর । অভিযোগ ডোমজুরের বাসিন্দা আরিয়ান খানের বিরুদ্ধে । ওই তরুণীকে দিনের পর দিন বাড়িতে আটকে রেখে পাশবিক অত্যাচারের অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে । এমনকি নির্যাতিতা তরুণীকে পতিতালয়ে বিক্রি ও কিডনি বিক্রি করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে । ঘটনা উত্তর ২৪ পরগনার খড়দহের ।

জানা গেছে, ২০২৪ সালে আরিয়ান খান ওই তরুণীকে ইভেন্টে কাজের প্রস্তাব দেয় । এরপর তাঁকে হাওড়ায় ডেকে পাঠানো হয়। তরুণী পানশালার কাজে রাজি না হলে তার ওপর নির্মম অত্যাচার চালাতো ওই যুবক। অভিযোগ, নির্যাতিতা তরুণী ও তার মায়ের মোবাইল ফোন কেড়ে নিয়ে দিনের পর অত্যাচার চালানো হতো।

এরপর শুক্রবার ভোরে আরিয়ান খানের বাড়ির ক্যামেরা বন্ধ করে ওই তরুণী তার খড়দহে পালিয়ে আসে l ঘটনা জানাজানি হতেই তাঁকে চিকিৎসার জন্য খড়দহ বলরাম হাসপাতালে নিয়ে যাওয়া হয় । এরপর অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য তাঁকে সাগরদত্ত মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় l পুরো বিষয়টি নিয়ে নির্যাতিতা তরুণী ওই যুবক ও তাঁর বাড়ির লোকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube