নিউজটাইম ওয়েবডেস্ক : মারণরোগকে ডোন্ট কেয়ার। সুখবর সিনেমা জগতে। সাদামাটা ভাবে বিয়ে সারলেন অভিনেত্রী হিনা খান ও তাঁর প্রেমিক রকি জয়সওয়াল। দীর্ঘদিনের সম্পর্ক ছিল তাঁদের। একদিকে যেমন জীবন যুদ্ধেও লড়াই চলছে অন্যদিকে অভিনেত্রীর জীবনে অন্যদিকে এরই মাঝে প্রিয় মানুষের সাথে সাত পাকে বাঁধা পড়লেন দু’জন্যে।
সাদামাটা ভাবে বিয়ে হল হিনা ও রকির। অভিনেত্রীর পরনে ছিল হালকা গোলাপি রংয়ের লেহেঙ্গা ও গলায় মুক্তোর মালা। এদিকে রকির পরনে ছিল সাদা রংয়ের পাঞ্জাবি। নিজেদের বিয়ের ছবি সমাজমাধ্যমে প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী। যা দেখে খুশি অনুরাগীরা। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী হিনা খান। কেমোথেরাপি চলাকালীন যন্ত্রণার সমস্ত কথা ছবি অভিনেত্রী নিজে তুলে ধরেছেন অনুরাগীদের কাছে। কিন্তু, সব যন্ত্রনা সহ্য করেও কিছুদিন আগে যোগ দিয়েছিলেন কাজে। তবে অভিনেত্রীর বিয়ে নিয়ে জল্পনা চলছিলই! কবে বিয়ে করবেন হিনা-রকি? এবার সেই জল্পনাই হল সত্যি।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

