নিউজটাইম ওয়েবডেস্ক : মিউনিখে উয়েফা লিগের ফাইনালে ইতালির রেনেসাঁস, না ফরাসি বিপ্লব, সেদিকে তাকিয়ে ছিল ফুটবল প্রেমীরা। শেষ হাসি হাসলো ফরাসিরাই। ৩২ বছর পর চ্যাম্পিয়ন্স লিগ খেতাব দখল করল ফ্রান্সের কোনও ক্লাব। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ইতিহাসে প্রথমবার নাম লেখাল পিএসজি।
ফাইনালে ইটালির ক্লাব ইন্টার মিলানকে পদর্যুস্ত করল লুইস এনরিকের ছেলেরা। ম্যাচের ফল ৫-০। এর আগে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে কোনো ক্লাব এরকম আধিপত্য দেখতে পারেনি। মিউনিখের ফাইনালে ১২ মিনিটে আচরাফ হাকিমের গোলে এগিয়ে যায় পিএসজি। ২০ মিনিটে ব্যবধান বাড়ান দেসিরে দুয়ের। ৬৩ মিনিটে ফের গোল করেন দায়ের। ৭৩ মিনিটে দলের পক্ষে চতুর্থ গোলটি করেন জর্জিয়ার তারকা খিভিচা কাভারাসকেলিয়া। ৮৬ মিনিটে কফিনে শেষ পেরেকটি পোঁতেন জানি মায়ুলু। ম্যাচ শেষে উচ্ছাসে মেতে ওঠেন পিএসজি কোচ ও ফুটবলার। মেসি, এমবাপেরা যা পারেননি, তা করে দেখাল তারকাহীন দল। সেই সঙ্গে ক্লাবকে ত্রিমুকুট এনে দিলেন কোচ লুইস এনরিক।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

