নিউজটাইম ওয়েবডেস্ক : মেঘভাঙা বৃষ্টিতে দুর্যোগ সিকিমে। বিপর্যস্ত একাধিক জায়গা। তিস্তার জলস্তর বৃদ্ধি পাওয়ার পর চাটনের সেনা ক্যাম্পে ভূমি ধসের ঘটনা ঘটে। তিনজন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। নিখোঁজ আরও ৬। কয়েকদিন অবিরাম বৃষ্টিতে জলস্তর বৃদ্ধি পেয়েছে তিস্তা, চাটেন ও জলঢাকা যদি গুলির। সেই কারণে একাধিক দুর্যোগ নেমে এসেছে সিকিমে ধসে আরও বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করছে সেনা আধিকারিক ও প্রশাসন।
লাচ্য়ুঙয়ে আটকে পড়া ১,৬০০ পর্যটককে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন প্রশাসন আধিকারিকরা। রবিবার মেঘভাঙা বৃষ্টির জেরে উত্তর সিকিমের সংকলঙ সেতুর একটি অংশ ভেঙে যায়। বেহাল হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা। এবার চাটনে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। সিকিমের মানগান জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। সিকিমের অন্য অংশ গিয়ালশিং, নামচি, সোরেং, গ্যাংটক এবং পাকিয়ং জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে থিয়েঙ এবং চুংথাং। সিকিমের পাশাপাশি বিপর্যস্ত উত্তরবঙ্গও। জলপাইগুড়ির তিস্তা নদীর দোমোহনি থেকে কোচবিহারের বাংলাদেশ সীমান্ত পর্যন্ত অসংরক্ষিত এলাকায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। সেই সঙ্গে চালু রাখা কন্ট্রোজোল রামও। নজর রাখা হয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এবং শিলিগুড়ি নদীগুলির ওপর।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

