নিয়োগ দুর্নীতি মামলায় ফের অ্যাকশন সিবিআইয়ের! তলব বিভাস অধিকারীকে

নিউজ ডেস্ক: সপ্তাহ শুরুর দ্বিতীয় দিনে ফের সক্রিয় সিবিআই ( Central Bureau of Investigation )। এবার নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Corruption Case) তলব করা হল বিভাস অধিকারীকে ( Bivas Adhikari ) ।নিয়োগ দুর্নীতি মামলায় ডাক পড়ল বিভাস অধিকারীর ( Bivas Adhikari ) । আজ তাকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ( CBI )

নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষের ( Kuntal ghosh ) ঘনিষ্ঠ বিভাস অধিকারী । মঙ্গলবার তাঁকে তলব করল সিবিআইয়ের আধিকারিকরা। উল্লেখ্য, এর আগেও কুন্তল ঘনিষ্ঠ বিভাস চৌধুরীকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

নিয়োগ দুর্নীতি মামলায় নতুন করে সক্রিয় সিবিআই ( CBI )। আজ কুন্তল ঘনিষ্ঠ বিভাস অধিকারীকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিকে সিবিআইয়ের তলবে সাড়া দিয়ে নিউটাউনের সিবিআই দফতরে হাজিরা দেন প্রাক্তন তৃণমূল নেতা( Bivas adhikari ) ।সূত্রের খবর, এদিন সকাল ১১ টা নাগাদ নিউটাউনের সিবিআই দফতরে ( Newtown CBI office ) আইনজীবীকে নিয়ে পৌঁছন বিভাস অধিকারী।

উল্লেখ্য,নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষকে ( Kuntal Ghosh ) জিজ্ঞাসাবাদ করে প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারীর নাম পেয়েছিল তদন্তকারীরা । অভিযোগ, এই বিভাস অধিকারীর মাধ্যমে অনেককে অবৈধভাবে চাকরি দেওয়া হয়েছিল । এই ঘটনায় অতীতে একাধিকবার তাঁকে দফতরে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই ( CBI )। শুধু তাই নয়, তাঁর বাড়ি থেকে একাধিক নথিও বাজেয়াপ্ত করেছিলেণ সিবিআইয়ের আধিকারিকরা।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, নিয়োগ দুর্নীতিতে বিভাষ অধিকারীর ঠিক কী ভূমিকা ছিল? তাঁর এই বিপুল সম্পত্তির উৎসই বা কী? কিভাবে করলেন এত সম্পত্তি? জানা যাচ্ছে, আজ এই সংক্রান্ত বিষয়েই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।সিবিআই দফতরে প্রবেশ করার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভাস বাবু বলেন, ‘নিয়োগ দুর্নীতি মামলা সংক্রান্ত কিছু তথ্য চেয়েছিল সিবিআই, সেগুলো জমা দিতেই এসেছি’।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube