আইপিএলে গুজরাট টাইটান্স ম্যাচের আগে পাঞ্জাবের মাঠে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল কেকেআর। শ্রেয়স আইয়ার ব্রিগেডের কাছে নাস্তানাবুদ হতে হয়েছিল রাহানে ব্রিগেডকে। সোমসন্ধায় ইডেনে সেই ছবিটা আরও স্পষ্ট হয়ে ধরা দিল।
প্লে অফের পথ চওড়া করতে দরকার ছিল জয়। কিন্তু সেই লক্ষ্যে পৌঁছাতে পারল না নাইটরা। গুজরাটের কাছে ৩৯ রানে হারতে হয়েছে তাদের। গত মরসুমে বিধ্বংসী ফর্মে ছিলেন নাইট ক্রিকেটার আন্দ্রে রাসেল। ব্যাট হাতে অনেক হারা ম্যাচ দলকে জিতিয়েছিলেন তিনি।তবে এবার ফর্মের ধারেকাছে নেই ক্যারিবিয়ান ক্রিকেটার। গুজরাটের বিরুদ্ধে ১৫ বলে করলেন ২১ রান। আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার পরই কার্যত জেতার আশা শেষ হয়ে যায় কেকেআরের। প্রশ্ন উঠেছে কবে আর ম্যাচ জেতাবেন রাসেল? যদিও ম্যাচ শেষে রাসেলকে আড়াল করে সাফাই দিলেন নাইট মেন্টর ডোয়েন ব্র্যাভো।
শুধু তাই নয়, এবারের আইপিএলে আন্দ্রে রাসেলের দুর্বলতা ধরে ফেলেছে কেকেআরের প্রতিপক্ষ দলগুলি। ক্যারিবিয়ান ক্রিকেটার নামলেই, নিয়ে আসা হচ্ছে স্পিনার। রশিদ খানের গুগলিতে বেসামাল হয়ে গেলেন রাসেল। ম্যাচ জিততেই রাসেলকে পরিকল্পনা করে আউট করাই যে লক্ষ্য ছিল, তা শুনিয়ে দিলেন গুজরাটের ব্যাটার সাই কিশোর।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

