পরপর পশ্চিমী ঝঞ্ঝা। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে শনিবার । তাপমাত্রার খুব একটা পতনের সম্ভাবনা নেই । আগামী চার পাঁচ দিন তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতে। আরো একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে শনিবার ১৮ই জানুয়ারি। জেড স্ট্রীম উইন্ড রয়েছে উত্তর ভারতে।
সকালে কলকাতায় হালকা কুয়াশা । বুধবার সামান্য কমলো তাপমাত্রা । ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা । শীতের আমেজ বজায় থাকলেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। আগামী ৪/৫ দিন ১৪-১৫ ডিগ্রি সেলসিয়াস এর ঘরেই থাকবে পারদ।আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬০ থেকে ৯২ শতাংশ।
অন্যদিকে উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই।উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা। ঘন কুয়াশায় দৃশ্যমানতা নামবে ৫০ মিটারের কাছাকাছি।দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুরে জেলাতে ঘন কুয়াশার দাপট। বেশিরভাগ জেলাতেই দৃশ্যমানতা ২০০ মিটারে নিচে থাকবে।
আবার দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা। প্রায় সব জেলাতে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা দক্ষিণ বঙ্গের প্রায় জেলায়। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলাতে। কলকাতা সহ বাকি জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনাও নেই।
আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, সর্বনিম্ন তাপমাত্রা আগামী ৪-৫ দিন একই রকম থাকবে। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝায় উত্তুরে হাওয়ায় বাধা। অবাধ উত্তুরে হাওয়া না আসতে পারায় জাঁকিয়ে শীতের সম্ভাবনা কম। তবে শীতের আমেজ থাকবে। সপ্তাহের শেষে শীতের আমেজ একটু বাড়তে পারে।
বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি উত্তর-পশ্চিমের সমতলে। বজবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় দিল্লী এবং উত্তরপ্রদেশে। আগামীকাল কেরল ও মাহেতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল বা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি তুষারপাতের সম্ভাবনা জম্মু-কাশ্মীর লাদাখ মোজাফফরাবাদ এবং হিমাচল প্রদেশে।
অতি ঘন কুয়াশার চাদরের মোড়া থাকবে উত্তরপ্রদেশের বেশিরভাগ এলাকা। ঘন কুয়াশায় ঢাকা থাকবে হিমাচল প্রদেশ পাঞ্জাব আসাম মেঘালয় মনিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরাতে।
আগামিকাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রাজধানী দিল্লি সহ পাঞ্জাব চন্ডিগড় হরিয়ানা এবং রাজস্থানে। আজ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে তামিলনাড়ু পন্ডিচেরি করাইকাল কেরল এবং মাহেতে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

