নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা মোকাবিলায় রেল কে কাজে লাগানোর পরামর্শ দেন নরেন্দ্র মোদী জানালেন রেল মন্ত্রক। করোনা সংক্রমণ মোকাবিলায় জনতা কারফিউ ঘোষণা করার দুই দিন আগেই কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে সংক্রমণ রুখতে রেলের ভূমিকা নিয়ে আলোচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
জানা গিয়েছে, ২২ মার্চ রেলমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে বলা হয় প্রত্যন্ত গ্রামীণ অঞ্চল যেখানে শ্বাসকষ্টজনিত রোগীর চিকিৎসা করার প্রয়োজনীয় ব্যবস্থা নেই , চিন্তা সেখানকার সংক্রামিত রোগীদের শুশ্রুষা নিয়েও। তখনই রেলওয়েকে কাজে লাগানোর বিষয়ে রেলমন্ত্রীকে চিন্তাভাবনা করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তিনি আগেই অনুমান করেছিলেন যে, লকডাউন জারি সত্ত্বে ও সকল নাগরিক যে তা নিষ্ঠাভাবে মানবেন না। তাই তা বিপদ ডেকে আনতে পারেন। সেই জন্য প্রশাসনকে প্রস্তুত থাকতে হবে বলেও তিনি আন্দাজ করতে পেরেছিলেন। জানা গিয়েছে, এই আলোচনার মাধ্যমেই ট্রেনের কামরায় আইসোলেশন ওয়ার্ড চালু করার কথা মাথায় আসে। দেশের কোনও নির্দিষ্ট অংশে সংক্রমণের বাড়াবাড়ি ঘটলে সেখানেই পৌঁছে যাবে আইসোলেশনের এই ওয়ার্ডগুলি।এগুলি চলমান হওয়ায় তা সুবিধাজনক। ভারতবর্ষে মোট প্রায় ৭,৩০০ এর বেশি রেল স্টেশন রয়েছে। প্রতিটি স্টেশন সেই জেলার সদর শহরের তুলনায় কাছাকাছি অবস্থিত। তাই জেলা হাসপাতালে পৌঁছানোর থেকে এখানে যাওয়া অনেক সুবিধাজনক হবে। চিকিৎসার সাহায্যে সেখানে দ্রুত সেরে ও উঠতে পারবেন। পরিকল্পনা অনুমোদিত হওয়ার কিছু দিনের মধ্যেই রেল কামরায় মডেল আইসোলেশন ওয়ার্ড তৈরি হয়ে যায়। প্রথম দফায় ৫,০০০ কামরাকে রূপান্তরিত করার কাজ শুরু করা হয়।সারা দেশে মোট ৮০,০০০ শয্যার আইসোলেশন ওয়ার্ড তৈরি হচ্ছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

