সপ্তমবার বাজেট পেশ করলেন নির্মলা সীতারমণ । মঙ্গলবার সংসদে পরপর সাতবার বাজেট পেশ করে রেকর্ড গড়লেন অর্থমন্ত্রী নির্মলা । ভাঙলেন মোরারজি দেসাইয়ের রেকর্ড । এদিন বেলা ১১টায় তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন তিনি ।
এদিন বাজেট অধিবেশনে বোঝা গেল দেশের পূর্বের রাজ্যের দিকে রয়েছে কেন্দ্রের বিশেষ নজর । সেই তালিকায় স্থান পেয়েছে পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ও বিহারের মতো রাজ্যগুলি । এবারের বাজেটে এই চার রাজ্যের উন্নয়নে দিকে বিশেষ নজর থাকছে কেন্দ্রের ।
এবারের বাজেটে বিহারে সড়ক প্রকল্পের জন্য ২৬ হাজার কোটি টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করা হয় । বিশেষ আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করা হয় অন্ধ্রপ্রদেশের জন্যও । অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা করেন, ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হবে অন্ধ্রপ্রদেশের জন্য । অমরাবতীতে রাজধানী নির্মাণ করার জন্য এই অর্থ বরাদ্দ করা হয় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

