নিউজটাইম ওয়েবডেস্ক : আগামী ৫ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবেদনে সাড়া দিয়ে রাত ৯টায় ৯ মিনিটের জন্য বাড়ির সব আলো নিভিয়ে দিয়ে প্রদীপ,মোমবাতি জ্বালাবে গোটা দেশ। তার জেরে বিদ্যুৎ পরিষেবা ব্যবস্থায় সমস্যা দেখা দেবে কিনা সংশয় ছিল। কিন্তু তা কোনো সমস্যা তৈরী করবেনা তা জানিয়ে দিল কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক।
সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন রিপোর্টে জানানো হয়, টানা ৯ মিনিট আলো নিভিয়ে রাখার পরে ফের একসঙ্গে সব জনপদে আলো জ্বলে উঠলে ভোল্টেজের গরমিলে বড়সড় ধাক্কার সম্মুখীন হতে পারে বৈদ্যুতিক গ্রিড। মনে করা হয়, তার জেরে ক্ষতিগ্রস্ত হতে পারে বাড়ির বিদ্যুৎ চালিত যন্ত্রপাতি ও সরঞ্জাম। শনিবার একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর আবেদন অনুযায়ী, ৫ এপ্রিল রাত ৯টা থেকে ৯.০৯ মিনিট পর্যন্ত বাড়ির সব আলো বন্ধ রাখতে হবে। কিন্তু এর আওতায় পড়ছে না রাস্তার আলো অথবা বাড়িতে ব্যবহার করা কম্পিউটার, টিভি, ফ্যান, রেফ্রিজারেটর কিংবা এসি। এছাড়াও ওই সময় আলো নিভবে না হাসপাতাল, নার্সিংহোম, গণপরিষেবামূলক দফতর, পুরনিগম দফকতর, অন্যান্য দফতর, থানা, উৎপাদন কেন্দ্রের মতো বেশ কিছু জায়গায়। প্রধানমন্ত্রী আর্জি জানিয়েছেন, শুধুমাত্র বসতবাড়ির আলো নয় মিনিটের জন্য নিভিয়ে রাখতে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

