নিউজটাইম ওয়েবডেস্ক : রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৯। নতুন করে ১১ জন আক্রান্ত হয়েছেন। শনিবার নবান্নে সাংবাদিক বৈঠকে একথা জানালেন মুখ্যসচিব রাজীব সিনহা। করোনা মোকাবিলায় রাজ্যে ৭টি পরীক্ষাকেন্দ্র করা হয়েছে। ৫টি সরকারি ছাড়া ২টি বেসরকারি পরীক্ষাকেন্দ্র করা হয়েছে বলে জানান তিনি। রাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যা ৩।
সরকারি নিয়োগও আপাতত স্থগিত রাখা হয়েছে। বিভিন্ন দফতরকে জানিয়ে দেওয়া হয়েছে যে, নতুন গাড়ি, আইটি-র যন্ত্র, আসবাব, কুলার, শীতাতপ যন্ত্র, টিভি-সহ অন্যান্য সামগ্রী কেনা যাবে না। তবে, সঙ্কোচনের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে রাজ্য সরকারি কর্মীদের বেতন, পেনশন, চলতি সামাজিক উন্নয়ন প্রকল্প ও করোনাভাইরাস রোধে যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে- সেগুলিকে। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, ভারতে কোভিড-১৯ পজেটিভ ২,৯০২ জন। এর মধ্যে ১৮৩ জন সুস্থ হয়ে গিয়েছেন। মৃত ৬৮। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ পজিটিভ সংক্রমের হার সবচেয়ে বেশি। আক্রান্ত হয়েছেন ৪৭৮ জন।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

