সর্বদলীয় বৈঠকে চাপে কেন্দ্র! ডেপুটি স্পিকার পদের দাবি তুলল কংগ্রেস

বাজেট অধিবেশনের আগে রবিবার দিল্লিতে সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই বৈঠকেই কংগ্রেস ডেপুটি স্পিকারের দাবি তুলেছে বলে জানা গিয়েছে। বাজেট অধিবেশনের আগেই কি তবে চাপের মুখে কেন্দ্র? বাজেট অধিবেশনে সুর চড়াবে বিরোধীরা, এই সম্ভাবনাও প্রবল।

বৈঠক শেষে কংগ্রেস সাংসদ কে সুরেশ এক সাক্ষাৎকারে জানান, সর্বদলীয় বৈঠকে কেন্দ্রের সামনে ডেপুটি স্পিকার পদের দাবি তুলে ধরা হয়েছে। এই পদ বিরোধীদের অধিকার। অন্যান্য বিরোধী দলগুলিও এই দাবিকে সমর্থন করেছেন বলে জানিয়েছেন কংগ্রেস সাংসদ। এছাড়াও রেল দুর্ঘটনা সহ একাধিক ইস্যু উত্থাপন করা হয়েছে বৈঠকে। প্রসঙ্গত, কলকাতায় একুশে জুলাইয়ের সভার কারণে তৃণমূল সর্বদলীয় বৈঠকে উপস্থিত থাকতে পারেনি। এছাড়া অখিলেশ যাদব কলকাতা সফরে থাকলেও তাঁর দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন রামগোপাল যাদব। কংগ্রেসের তরফে গৌরব গগৈ ইস্যুগুলি তুলে ধরেছিলেন। এই বৈঠক নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ।

অষ্টাদশ লোকসভার অধিবেশন শুরু হতেই সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার পদ নিয়ে শাসক-বিরোধী তরজা দেখা যায়। এনডিএ-র তরফে ওম বিড়লাকে স্পিকার পদে মনোনীত করা হয়। তাঁর বিরুদ্ধে কংগ্রেসের তরফে আট বারের সাংসদ কে সুরেশকে প্রার্থী করা হয়েছিল। স্পিকার পদে প্রার্থী দিলেও ধ্বনি ভোটে জয়ী হয়েছেন এনডিএ মনোনীত ওম বিড়লা। এবার ডেপুটি স্পিকার পদে বিরোধীদের একজনকে বসাতে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে বলেই খবর। রীতি অনুযায়ী, ডেপুটি স্পিকার পদ দেওয়া হয় বিরোধীদের। কিন্তু গত পাঁচ বছর ধরে ডেপুটি স্পিকার পদটি ফাঁকা ছিল। এনিয়ে অবশ্য বিরোধীদের অভিযোগ, ক্ষমতার বলে কেন্দ্রীয় সরকার সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করছে। এদিকে ডেপুটি স্পিকার পদ নিয়ে ইন্ডিয়া জোটের ভিতরে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। ইন্ডিয়া জোট যে এই পদ হাতছাড়া করতে চায় না তা আরও একবার স্পষ্ট হল সর্বদলীয় বৈঠকে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube