সংরক্ষণে লাগাম পড়াল বাংলাদেশের সুপ্রিম কোর্ট!

সংরক্ষণ নিয়ে বেশ কিছুদিন ধরেই অগ্নিগর্ভ হয়ে উঠেছিল বাংলাদেশ । রবিবার এই মামলার শুনানি ছিল বাংলাদেশের শীর্ষ আদালতে । বাংলাদেশ সংরক্ষণ সংস্কারের পক্ষে রায় দিল সেদেশের সুপ্রিম কোর্ট ।

নিয়োগে সংরক্ষণ নিয়ে হাইকোর্টের রায় বাতিল করে দিল বাংলাদেশের সুপ্রিম কোর্ট । এদিন রায়দান পর্বে জানানো হল দেশের ৯৩% নিয়োগ হবে মেধাভিত্তক । বাকি ৭ শতাংশ নিয়োগ সংরক্ষিত করাতেই সিলমোহর দিল দেশের শীর্ষ আদালত । এরই মধ্যে ৫% সংরক্ষণ থাকবে মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য ।

তবে এরই পাশাপাশি, সরকারের হাতেও নিয়ন্ত্রণ দিয়ে রাখল সুপ্রিম কোর্ট । নিয়োগে সংরক্ষণ সংস্কারের পক্ষে রায় দেওয়ার পাশাপাশি সরকারের হাতেও নিয়ন্ত্রণ রেখে দিল সুপ্রিম কোর্ট । সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হল, সরকার চাইলে সংরক্ষণের হার বদল করতে পারে । প্রয়োজন অনুযায়ী, সংরক্ষণের হার কমাতে বা বাড়াতে পারবে । সেই মর্মে অবিলম্বে বিজ্ঞপ্তি জারি করার নির্দেশও দেওয়া হয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube