মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে দলের আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণ করলেন ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সন্ধ্যায় মিলওয়াউকিতে দলীয় কনভেনশনের চতুর্থ দিন নিজের মনোনয়ন গ্রহণ করেন তিনি, ঐক্যের ডাক দিয়ে ট্রাম্প তাঁর বক্তব্য শুরু করলেও, কিছুক্ষণ পরই তিনি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের নিয়ে আক্রমণাত্মক বক্তব্য শুরু করেন।
কনভেনশনে দেওয়া বক্তব্যে ট্রাম্প তাঁর ওপর হওয়া সাম্প্রতিক হামলা নিয়ে কথা বলেন। প্রাক্তন প্রেসিডেন্ট বলেন, ‘এখানে আমার এখানে থাকার কথা ছিল না’, শান্ত কণ্ঠে ট্রাম্প তাঁর প্রাণে বেঁচে যাওয়াকে ‘অলৌকিক মুহূর্ত’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা আছে বলেই কেবল আমি এই জায়গায় আপনাদের সামনে দাঁড়িয়ে আছি’।
ট্রাম্প এদিন প্রায় ৯১ মিনিট ধরে বক্তব্য রাখেন। শুরুতে তিনি বলেন, ‘গোটা আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার জন্য আমি লড়ছি, অর্ধেক আমেরিকার জন্য নয়, কারণ, অর্ধেক আমেরিকার জন্য জয়ী হওয়াকে ঠিক বিজয় বলা যায় না’। এ সময় উপস্থিত দর্শকেরা চিৎকার করে বলে ওঠেন, ‘ফাইট! ফাইট! ফাইট!’
বক্তব্যের শুরুতে ট্রাম্প এমন ঐক্যের কথা বললেও, কিছুক্ষণের মধ্যেই তাঁর সুর পাল্টাতে থাকে। তিনি ন্যান্সি পেলোসিকে ‘উন্মাদ’ বলে উল্লেখ করেন, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটরা কারচুপি করেছেন বলে অভিযোগ করেন ট্রাম্প। রিপাবলিকান এই নেতা বলেন, ‘নির্বাচনে এমন ফল আমরা আর কখনও হতে দেব না। তাঁরা কোভিড নিয়েও দেশবার্সার সঙ্গে প্রতারণা করেছে’।
প্রাক্তন প্রেসিডেন্ট বলেন, ‘যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে খারাপ ১০ জন প্রেসিডেন্টের কথা ভাবুন, এরপর তাঁদের সবার কর্মকাণ্ড একসঙ্গে করে মূল্যায়ন করুন। দেখবেন, বাইডেন একাই যতটা ক্ষতি করেছেন এই দেশের, তারা সবাই মিলেই ততটা ক্ষতি করতে পারেননি আমেরিকার।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

