করোনার থাবা এবার মুম্বই বিমানবন্দরে, আক্রান্ত ১১ সিআইএসএফ জওয়ান

নিউজটাইম ওয়েবডেস্ক : এবার করোনা ভাইরাসে আক্রান্ত ১১ সিআইএসএফ জওয়ান। তাঁরা সকলেই মুম্বই বিমানবন্দরে কর্মরত ছিলেন। করোনা আক্রন্ত হওয়ার সন্দেহে তাঁদের নমুনা পরীক্ষা করা হয়। শুক্রবার সেই রিপোর্ট প্রকাশ্যে আসে। 

করোনার উপসর্গ থাকায় দিন কয়েক আগে ১৪২ জন জওয়ানকে কোয়ারিনটিনে পাটানো হয়। তাঁদের মধ্য়ে কয়েকজনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে বৃহস্পতিবার। সেখান থেকে ৪ জনের রিপোর্ট পজেটিভ বলে জানা গিয়েছে। এরপর শুক্রবার ফের আরও কিছু জওয়ানের লালারস পরীক্ষার রিপোর্ট হাতে এসেছে। তাঁদের মধ্য়ে ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে সব মিলিয়ে সেখানে করোনা আক্রান্তের সংখ্য়া দাঁড়িয়েছে ১১। 

১৪২ জনের মধ্যে একজন জওয়ানের প্রথম রিপোর্টে করোনা পজেটিভ আসে। কিন্তু পরে আবার পরীক্ষা করানো হলে তা নেগেটিভ আসে। যার জেরে ওই সিআইএসএফ জওয়ানের নমুনা ফের পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। যদিও রিপোর্ট না আসা পর্যন্ত তাঁকে আইসোলশনেই রাখা হবে বলে জানা গিয়েছে। 

উল্লেখ্য, করোনাতে এখনো ভারতে আক্রান্ত সংখ্যা ছাড়িয়েছে ২০০০। এবং মৃতের সংখ্যা দাড়িয়েছে ৫৬। এি পরিস্থিতিতে ফের এতজন জওয়ানের আকসাথে আক্রান্ত হওয়ার খবরে বেশ চিন্তিত মোদী প্রশাসন। 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube