নিউজটাইম ওয়েবডেস্ক : দেবরাজ বন্দ্যোপাধ্যায়
ভুলে যাওয়ার মতো একটি মরসুম কাটানোর পর বায়ার্ন মিউনিখের সামনে এবার ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ । জার্মানির সফলতম দলটিকে আবার সাফল্যের পথে ফেরাতে চান ভিনসেন্ট কোম্পানি । তার জন্য খেলোয়াড়দের একশো ভাগ মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন জার্মান জায়েন্টের বেলজিয়ান কোচ । গত মরসুমটা ভীষণ বাজে কেটেছিল বায়ার্ন মিউনিখের । বুন্দেশলিগায় তাদের ১১ মরসুমের রাজত্বের শুধু অবসানই হয়নি, তারা লিগ শেষ করেছে চ্যাম্পিয়ন বায়ার লেভারকুসেন এবং রানার্সআপ স্টুটগার্টের পেছনে থেকে, তৃতীয় হয়ে । এখানেই শেষ নয় । জার্মান কাপে বায়ার্নের পথচলা থামে দ্বিতীয় রাউন্ডে । চ্যাম্পিয়ন্স লিগে তারা সেমি-ফাইনালে উঠলেও, সেখান থেকে তাদের প্রতিযোগিতা থেকে ছিটকে দেয় স্পেনের রিয়াল মাদ্রিদ ।

Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

