রাজ্য জুড়ে লকডাউন, করোনা মোকাবিলায় রাজ্যের ত্রাণ তহবিলে আর্থিক সাহায্য জিৎ গঙ্গোপাধ্যায়ের

নিউজটাইম ওয়েবডেস্ক : রাজ্যের আর্থিক সংকট মেটাতে একে একে এগিয়ে আসছেন টলিউডের তারকারা। অভিনেতা, পরিচালক ও প্রযোজকের পর এইবার আর্থিক সাহায্যের হাত বাড়ালেন গায়ক-সঙ্গিত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ লক্ষ টাকা দান করেছেন সঙ্গিত পরিচালক। পাশাপাশি করোনা ভাইরাসের হাত থেকে বাঁচতে ১৮ মার্চ থেকে বন্ধ হয়েছে টলিউডের পাশাপাশি বাংলা মেগা সিরিয়ালের শ্যুটিংও, ফলে নিজেদের পারিশ্রমিক নিয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন টেলিভিশনের তারকারা। কারন ‘লো ওয়ার্ক, নো পে’। 

এবার টেলিভিশনের তারকাদের কথা চিন্তা করে আর্টিস্ট এবং টেকনিশিয়ানদের উদ্দেশ্যে আরও এক লাখ টাকা দান করেছেন জিৎ গঙ্গোপাধ্যায়। 

শুধুমাত্র আর্থিক সহায়তাই নয়, নিজের ফ্য়ানেদের বাড়িতে থাকার পাশাপাশি স্বাস্থ্য সচেতক হওয়ার জন্যও আর্জি জানিয়েছেন জিৎ। এছাড়াও একজন দায়িত্ববান নাগরিক হওয়ার দরুন রাজ্য তথা দেশবাসীকে নিজ নিজ সাধ্য মতো আর্থিক সাহায্যও করার আবেদন জানিয়েছেন সঙ্গিত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর এই চিন্তা-ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে টলি তারকাদের অনেকেই। 

 

 

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube