কটাক্ষের শিকার নবাব দম্পতি, তড়িঘড়ি প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে অর্থ সাহায্য সইফ-করিনার

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা মোকাবিলায় একযোগে লড়াই চালিয়ে যাচ্ছে সারা দেশের মানুষ। ক্রিড়া দুনিয়া থেকে শুরু করে বিনোদন জগত সকলেই দেশের মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে আর্থিক সাহায্য করেছেন। কিন্তু দেশের এই সংকটের দিনে সকলের থেকেই একেবারে আলাদা ভূমিকায় দেখা গিয়েছিল সইফ আলি খান এবং করিনা কাপুর খানকে। বুধবার এই তারকা দম্পতি তিনটি আন্তর্জাতিক সংস্থায় অর্থসাহায্য করেন। এর পরেই নেটিজেনদের কটাক্ষের শিকার হন সইফ-করিনা। নেটিজেনদের আক্রমণের মুকে পড়ে বৃহস্পতিবার সকালেই ইনস্টাগ্রাম একটি পোস্ট করেন করিনা। যেখানে তিনি জানান ওই তিনটি আন্তর্জাতিক সংস্থার পাশাপাশি পিএম কেয়ারসেও অর্থসাহায্য করেছেন তাঁরা। 

দেশের এই কঠিন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে সাহায্য়ের হাত বাড়িয়ে দিয়েছেন টলিউড থেকে শুরু করে বলি স্টারেরা। তাঁদের এই উদ্যোগের প্রশংসাও করেছেন দেশের প্রধানমন্ত্রী। কিন্তু সেই মুহূর্তেই প্রকাশ্যে আসে, ইউনিসেফ, আইএএইচভি ও গিভ ইন্ডিয়ার মতো তিনটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার পাশে দাঁড়িছেন সইফ-করিনা। এর পরেই নেটদুনিয়ায় নেটিজেনদের আক্রমণের শিকার হন এই তারকা দম্পতি। 

কিন্তু সোশ্যাল মিডিয়ায় একের পর এক প্রশ্নের সম্মুখীন হয়ে রাতারাতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ত্রাণ তহবিলে অর্থ প্রদান করার সিদ্ধান্ত নিয়ে ফেললেন সইফ-করিনা। তবে শুধু প্রধানমন্ত্রীই নয় মহারাষ্ট্রের ত্রাণ তহবিলেও টাকা দিয়েছেন এই নবাব দম্পতি। বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি পোস্ট করেন করিনা কাপুর খান। 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube