মাসির বাড়ি থেকে ঘরে ফেরার পালা জগন্নাথের, মহা ধুমধামে উল্টো রথযাত্রা পালন পুরীতে

নিউজটাইম ওয়েবডেস্ক : স্নেহা চক্রবর্তী

আজ, সোমবার উল্টো রথযাত্রা । মাসির বাড়ি থেকে এবার নিজের বাড়ি ফিরবেন জগন্নাথ । বলভদ্র, সুভদ্রাকে নিয়ে আজই রওনা জগন্নাথদেবের । একবার প্রভুকে দর্শন করে রথের রশিতে টান দিতে পুরীতে হাজির হন লক্ষাধিক ভক্ত । তবে পুরীতে রথযাত্রা সুস্থ্য ও স্বাভাবিক রাখতে ইতিমধ্যেই আটো সাটো নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে ।

উল্টো রথের আগে পুরীতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে । গুন্ডিচা মন্দিরের বাইরে রথের পাশে ঘোরা থেকে আরম্ভ করে বিভিন্ন দেব দেবীর মূর্তি নতুন করে সাজানোর কাজ চলছে । জানা গিয়েছে, ভক্তদের জন্য প্রভু জগন্নাথদেব গুন্ডিচা মন্দির থেকে দুপুরের আগেই বের হবেন । তারপরই চাপবেন রথে । এরপর ধীরে ধীরে মূল মন্দিরের উদ্দেশে রওনা দেবেন বলরাম ও সুভদ্রাকে নিয়ে ।

পুরীতে উল্টোরথ পরিচিত বহুড়া যাত্রা বা জগন্নাথদেবের রথের প্রত্যাবর্তন যাত্রা হিসেবে । এটি জগন্নাথ রথযাত্রার সমাপ্তি চিহ্নিত করে । আজ সুভদ্রার দর্পদলন রথটি মাঝখানে থাকে ৷ তারপর পশ্চিমে বলভদ্রের তালধ্বজ রথ এবং পূর্বে জগন্নাথের নন্দীঘোষ রথ । জানা গিয়েছে, ভগবান জগন্নাথের মাসিকে উৎসর্গ করা মৌসিমা মন্দিরে তিন দেবতাকে ‘পোড়া পিঠা’ পরিবেশন করা হয়, যা ভাত, নারকেল, মুসুর এবং গুড় সমন্বিত একটি অনন্য সুস্বাদু খাবার । এরপরই জগন্নাথের রথ গজপতির প্রাসাদের সামনে লক্ষ্মীর সমাবেশের জন্য থামে । এরপরই টান পড়ে রশিতে ।

প্রচলিত আছে, পুরীতে জগন্নাথের দেবের দর্শন অত্যন্ত শুভ । সেই কারণেই এই সময় পুরীর ছবিতে দেখা যায় লক্ষাধিক ভক্ত সমাগম । এবং রথভোগ হিসেবে পুরীতে বিশেষ শুকনো খাবার যা অনুষ্ঠানের সমাপ্তিতে পরিবেশন করা হয় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube