করোনায় মৃত ব্যক্তির দেহ থেকে ছড়ায়না সংক্রমণ, জানিয়ে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

নিউজটাইম ওয়েবডেস্ক : মারণ ভাইরাস করোনা নিয়ে বর্তমানে চিন্তিত গোটা বিশ্বের মানুষ। যেভাবে দিনের পর দিন এই ভাইরাসের সংক্রমণ বাড়ছে তাতে আতঙ্ক আরও বাড়ছে। তবে এই পরিস্থিতিতে এবার এক স্বস্তির সংবাদ শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিন হু এর তপফে জানানো হয়, করোনা ভাইরাসে আক্রন্ত হয়ে যদি কোন ব্যক্তি মারা যান তবে, তাঁর শরীর থেকে এই ভাইরাস সংক্রমণের সম্ভাবনা অনেকাংশেই কমে যায়। কারন এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির শ্বাসযন্ত্র ক্ষতিগ্রস্থ হয়। ফলে মৃতদেহের সংস্পর্শে এলে রক্তবাহিত কোনও ভাইরাসের সংক্রমণ ঘটলেও মারণ ভাইরাস করোনা ছড়ানোর কোন সম্ভাবনা থাকেনা। 

এদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের ওয়েবসাইটে একটি লেখা প্রকাশ করে, যেখানে করোনা নিয়ে বিভিন্ন তথ্য জানানো হয়েছে। সেই তথ্য অনুযায়ী, ফোমাইটস, ড্রপলেট, ঘনিষ্ঠ সংস্পর্শ ও মলের মাধ্য়মে এই ভাইরাস সংক্রমিত হতে পারে। কিন্তু বায়ু থেকে এই ভাইরাস ছড়ায়না। তবে এই ভাইরাসের গতিবিধি এখনও গবেষকদের কাছে অজানা। তাই সম্পূর্ণভাবে এই ভাইরাস সম্পর্কে যতক্ষননা পর্যন্ত তথ্য পাওয়া যাচ্ছে, ততদিন সকলকেই আরো বেশি করে সতর্কতা অবলম্বন করতে হবে বলে জানানো হয়েছে হু এর তরফে।

কলেরা, ইবোলা ও মারবার্গের মতো ভাইরাস মৃত্যুর পরেও অন্যের শরীরে ছড়েতে পারে। কিন্তু এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে যাদের মৃত্যু হয়েছে, তাঁদের থেকে সংক্রমণ ছড়াতে দেখা যায়নি বলেই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube