‘মিথ্যের মায়াজাল’, মোদীর ৮ কোটি চাকরির তথ্যকে কটাক্ষ খাড়গের

গত তিন-চার বছরে দেশে প্রায় ৮ কোটি কর্মসংস্থান হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই দাবিকে তীব্র কটাক্ষ করলেন জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এনআরএ নিয়ে বেশ কিছু প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি প্রশ্নফাঁস বিতর্ক প্রসঙ্গও টেনে আনেন কংগ্রেসের প্রবীণ নেতা।

রবিবার নিজের এক্স হ্যান্ডেলে নরেন্দ্র মোদীর উদ্দেশে খাড়গে লেখেন, ‘গতকাল আপনি মুম্বইয়ে কর্মসংস্থান নিয়ে মিথ্যের জাল বুনেছেন। আমি আরও একবার মনে করিয়ে দিতে চাই আপনি এনআরএ-র (National Recruitment Agency) ঘোষণার সময় আপনি কী বলেছিলেন?’ কংগ্রেস সভাপতি লেখেন, ‘২০২০ সালের আগস্ট মাসে আপনি (নরেন্দ্র মোদী) বলেছিলেন, “NRA কোটি কোটি যুবক-যুবতীদের জন্য আশীর্বাদ হতে চলেছে। সাধারণ যোগ্যতা নির্ধারণের পরীক্ষার মাধ্যমে একাধিক পরীক্ষা বন্ধ করা সম্ভব হবে। মূল্যবান সময় সাশ্রয়ের পাশাপাশি সমগ্র প্রক্রিয়ায় স্বচ্ছতা আসবে।

প্রধানমন্ত্রীর কাছে তিনটি প্রশ্ন তুলে ধরেন খাড়গে। সেগুলি হল-
১. গত ৪ বছরে NRA কেন একটিও পরীক্ষা আয়োজন করেনি?
২. NRA-র জন্য ১৫১৭.৫৭ কোটি টাকা বরাদ্দ করার পরও কেন ৪ বছরে মাত্র ৫৮ কোটি টাকা খরচ হয়েছে?
৩. সরকারি চাকরির জন্য NRA সংস্থা চালু করা হয়েছিল। এসসি, এসটি, ওবিসি-র যুবদের অধিকার থেকে বঞ্চিত করতেই কি ইচ্ছাকৃতভাবে NRA-কে নিষ্ক্রিয় করা হয়েছে?

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-এর মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস করে দুর্নীতি করা হয়েছে এবং NRA-তে পরীক্ষার ব্যবস্থা করা হয়নি। শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার দায়িত্ব নিয়েছে বিজেপি-আরএসএস, এই দাবিও করেন কংগ্রেস নেতা।

শনিবার মুম্বইয়ের একটি অনুষ্ঠানে নরেন্দ্র মোদী বক্তব্য রাখতে গিয়ে কর্মসংস্থানের তথ্য তুলে ধরেন। তিনি বলেন, ‘কর্মসংস্থান নিয়ে আরবিআই একটি রিপোর্ট প্রকাশ করেছে। গত তিন-চার বছরে দেশে প্রায় ৮ কোটি নতুন কর্মসংস্থান হয়েছে।’ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই পরিসংখ্যান আসতেই বিরোধী এবং সমালোচকদের মুখ বন্ধ হয়ে গিয়েছে বলেও কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী। রবিবার তাঁর বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিলেন কংগ্রেস সভাপতি।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube