নেপালে ভূমিধস, নদীতে পড়ে গেল যাত্রীবাহী বাস!

টানা বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছে নেপালে । শুক্রবার ধসের জেরে নদীতে ভেসে গেল দু’টি যাত্রীবাহী বাস । সূত্রের তথ্য জানাচ্ছে, এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৭ ভারতীয়ের । একই সঙ্গে নিখোঁজ হয়ে যান আরও একাধিক ব্যক্তি । নেপালের মদন-আশ্রিত হাইওয়েতে ঘটনাটি ঘটে বলে খবর ।

এই ঘটনায় স্থানীয় সূত্রে জানা যায়, নেপালের চিতওয়ানের নারায়ণঘাট-মুগলিং সড়কের পাশে সিমালতাল অঞ্চলে ধস নামে এদিন । ধসের ধাক্কায় যাত্রীবাহি দুটি বাস ত্রিশূলী নদীতে পড়ে যায় । প্রবল বৃষ্টির জেরে জলস্তর যথেষ্ট বেড়ে গিয়েছিল বলেই জানা যায় ।

তবে প্রশাসনিক সূত্রে খবর, টানা বর্ষণ সহ ধসের জেরে উদ্ধার কাজে নানা বাধার সম্মুখীন হতে হচ্ছে উদ্ধারকারীদের । চিতওয়ানের প্রধান জেলা আধিকারিক ইন্দ্রদেব যাদব জানান, দু’টি বাস মিলিয়ে ৬৩ জন যাত্রী ছিলেন । তিনি আরও জানান, একটি বাস কাঠমাণ্ডুর উদ্দেশ্যে রওনা দিচ্ছিল ও অপর বাসটি কাঠমান্ডু থেকে রাউতাহাটের গৌড়ের দিকে যাচ্ছিল । নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল এই ঘটনায় শোক প্রকাশ করেছেন । পাশাপাশি তিনি প্রশাসন-সহ সরকারি সংস্থাকে নির্দেশ দেন যাত্রীদের উদ্ধার করতে ।

এরই মধ্যে জানা যায়, এই প্রবলে বর্ষণে ধসের কথা মাথায় রেখেই নারায়ণঘাট- কাঠমাণ্ডুর ওই সংশ্লিষ্ট সড়কটি ১৫ দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল । তবে তা সত্ত্বেও ওই রাস্তায় বাস কেন নিয়ে যাওয়া হল তা নিয়ে প্রশ্ন উঠছে । তাহলে প্রশাসনিক গাফিলতির কারণেই ঘটে গেল এত বড় দুর্ঘটনা, প্রশ্ন থেকেই যাচ্ছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube