আরব ভূখণ্ডে সন্ত্রাসের জল, অভিযুক্তদের সাজা ঘোষণা আদালতের

সংযুক্ত আরব আমিরশাহীতে সন্ত্রাসবাদে দোষী সাব্যস্ত। ৫৩ জন ব্যক্তি ও ৬ কোম্পানির বিরুদ্ধে সাজা ঘোষণা করেছে আবু ধাবির কেন্দ্রীয় আপিল আদালত। সৌদি আরবের গণমাধ্যম আরব নিউজ জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে মুসলিম ব্রাদারহুড সংগঠনের নেতা এবং সদস্য রয়েছেন। তাদের সাজা হিসেবে যাবজ্জীবন কারাদণ্ড থেকে শুরু করে ২০ মিলিয়ন এইডি (আরব এমিরেটস ডিরহাম) বা ৫৪ লক্ষ ৪৫ হাজার ১৭৮ ডলার জরিমানা পর্যন্ত হতে পারে।

সংযুক্ত আরব আমিরশাহীতে সন্ত্রাসমূলক কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে “জাস্টিস অ্যান্ড ডিগনিটি কমিটি” নামে একটি সন্ত্রাসবাদী সংগঠন প্রতিষ্ঠা এবং পরিচালনার জন্য ৪৩ জন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। ‘রিফর্ম কল’ সংস্থাকে সহযোগিতা করার জন্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টগুলিতে সমর্থন করার জন্য, পাঁচ অভিযুক্তকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্য পাঁচ আসামিকে ‘সন্ত্রাসবাদী সংগঠন তৈরি, প্রতিষ্ঠা এবং অপরাধের জন্য প্রাপ্ত অর্থ পাচারের’ জন্য ১০ বছরের কারাদণ্ড এবং ১০ মিলিয়ন আরব এমিরেটস ডিরহাম জরিমানা করা হয়েছে। অর্থ পাচার ও সন্ত্রাসবাদী সংগঠনকে আর্থিক অনুদান দেওয়ার জন্য ছটি প্রতিষ্ঠানকে ২০ মিলিয়ন দিরহাম জরিমানা করা হয়েছে।

কোম্পানিগুলোকে তাদের সদর দফতর পুরোপুরিভাবে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে তাদের সম্পদও বাজেয়াপ্ত করা হবে বলে জানানো হয়েছে। এমিরেটস নিউজ এজেন্সি বা WAM জানিয়েছে, বাকি ২৪ জন আসামীর বিরুদ্ধে যে মামলা দায়ের হয়েছিল, সেই সব মামলা খারিজ করা হয়েছে। একজনকে বেকসুর খালাসের নির্দেশ দেয় আদালত।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube