লকডাউন ভাঙলেই এবার আর ও কড়া পুলিশ, জানালেন পুলিশ কমিশনার

নিউজটাইম ওয়েবডেস্ক :  

অত্যাবশকীয় পরিষেবা বা পণ্য সরবরাহে ব্যক্তিদের যাতে কোনো সমস্যা না হয় কিংবা সেই কাজে যুক্ত ব্যক্তিদের যাতে লকডাউন চলাকালীন কোনও সমস্যা না-হয়, তা নিশ্চিত করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশ মেনেই কলকাতা পুলিশ এলাকার বাসিন্দাদের জন্য অনলাইনে ই-পাস দেওয়ার ব্যবস্থা করেছে লালবাজার। বৃহস্পতিবার এই পদ্ধতির সূচনা করেন কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা।

কিন্তু লকডাউনের নবম দিনেও দেখা যাচ্ছে কোনো কারণ ছাড়াই বেশ কিছু গাড়ি রাস্তায় চলছে। লকডাউনের তোয়াক্কা না করেই বেরিয়ে পড়ছেন বহু মানুষ। এমন অবস্থায় কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা স্পষ্ট নির্দেশ দিলেন, যাঁর কাছে বৈধ ই-পাস আছে তাঁকেও যথাযথ কারণ দেখাতে হবে।লকডাউন ভেঙে শহরের রাস্তায় অকারণে বেরোলেই কড়া পদক্ষেপ নেবেন পুলিশ কর্মীরা। এই নিয়ম থেকে রেহাই পাবে না কেন্দ্র বা রাজ্য সরকার/সংবাদমাধ্যম অথবা পুলিশের বোর্ড লাগিয়ে ঘোরা গাড়িগুলিও। পুলিশকে নম্রভাবে শক্ত হাতে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নিয়ম ভাঙলে নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইপিসি ধারা ইউ/১৮৮ লাগু করা হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে শহরের সব থানার অফিসার ইন চার্জকেও নির্দেশ দেওয়া হয়েছে টি পি গার্ডদের সঙ্গে সহযোগিতা করতে। টি পি গার্ড থেকে যদি কোনও ব্যক্তি বা গাড়িকে লকডাউন অমান্য করার জন্যে থানায় পাঠানো হয়, অবিলম্বে যেন তাদের বিরুদ্ধে ইউ/১৮৮ ধারায় কেস রুজু করা হয়।

এছাড়াও গাড়ির পাশাপাশি কড়া নজরে থাকবে বড় বাড়ি এবং ইএম বাইপাস সংলগ্ন হাই এন্ড আবাসনগুলি।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube